সারাদেশ

হাইকোর্টের আদেশে বন্ধ হয়ে গেল নাটোর পৌরসভা নির্বাচন

নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোর পৌরসভা নির্বাচন বন্ধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। হাইকোর্টের আদেশ মোতাবেক স্থানীয় সরকার বিভাগের বিবেচ্য আবদন দুইটি নিস্পত্তি না হওয়া পর্যন্ত এই নির্বাচন স্থগিত করা হয়।

গত রোববার সন্ধায় নাটোরের জেলা প্রশাসকের নিকট এ সংক্রান্ত পত্র পৌঁছেছে।

এ ব্যাপারে নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ পত্র প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত নাটোর পৌরসভার নির্বাচন বন্ধ থাকবে।

অপরদিকে নাটোর পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন- আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থী বর্তমান মেয়র উমা চৌধুরী জলি। গত রোববার নাটোর জেলা নির্বাচন অফিসে রিটার্নিং অফিসার মো. আছলাম উদ্দিন এর কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

অপরদিকে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ণপত্র জমা দেন, নাটোর সদর আসনের সাংসদ দুলা সাজেদুল আলম খান চৌধুরী বুড়া এবং বিএনপি দলীয় প্রার্থী জিল্লুর রহমান খান চৌধুরী।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আাগামী ১৯ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই বাছাই এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল ২৬ জানুয়ারি। নির্বাচনের তারিখ ছিলো আগামী ১৪ ফেব্রুয়ারি। যেহেতু হাইকোর্টের আদেশ মোতাবেক স্থানীয় সরকার বিভাগের বিবেচ্য আবেদন দুইটি নিস্পত্তি না হওয়া পর্যন্ত এই নির্বাচন স্থগিত করা হয়েছে। সেহেতু পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত নাটোর পৌরসভার নির্বাচন বন্ধ থাকবে।

সান নিউজ/এসএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা