সারাদেশ

ফরিদপুরে পাট বীজের ভালো ফলনে চাষিদের মুখে হাসি

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরে পাট বীজের ভালো ফলন হওয়া হাসি ফুটেছে চাষিদের মুখে। বাংলাদেশের বিজ্ঞানীদের উদ্ভাবিত উন্নত জাতের অল্প খরচে ও স্বল্প সময়ে পাট বীজের উৎপাদন করে লাভবান হচ্ছেন তারা। পাট বীজ উৎপাদনে সহযোগিতা করছে পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র ফরিদপুর।

উচ্চ ফলন শীল বীজে আরআই তোষা পাট-৮ (রবি-১) পাট বীজ উৎপাদন করে সাফল্য পেয়েছে চাষিরা। বৈচিত্রময় ফসল উৎপাদনের জেলা ফরিদপুরে চাষিরা সবসময়ই ব্যতিক্রময় ফসল উৎপাদন করে দেশের অর্থনেতিক উন্নয়নে ভূমিকা রাখছে। ঠিক তেমনি চলতি বছর পাট বীজ উৎপাদন করে সাড়া ফেলেছে এ জেলার চাষিরা। অল্প খরচে ও স্বল্প সময়ে অধিক লাভবান হওয়ায় দিন দিন বাড়ছে পাট বীজ চাষির সংখ্যা। বীজ উৎপাদনের ধারাবাহিকতা অব্যহত থাকলে আগামীতে অন্যদেশ থেকে আর পাট বীজ আমদানি করতে হবে না।

চলতি মৌসুমে পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র ফরিদপুর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে জেলার ৯টি উপজেলার ১৯শ চাষি উন্নত জাতের উচ্চ ফলনশীল বিজেআরআই তোষা পাট-৮ (রবি-১) পাট বীজ উৎপাদন করে সাফল্য পেয়েছে। বীজ বপনের পর সামান্য পরিচর্যা ও পরিমিত সার প্রয়োগ করে বীজ উৎপাদনে সক্ষম হয়েছে তারা। চাষিদের ক্ষেতে এখন বীজ পেকে সোনালী রং ধারণ করেছে। কিছু কিছু চাষি ক্ষেত থেকে বীজ সংগ্রহের কাজে ব্যস্ত সময় পার করছেন।

পাট বীজ চাষিরা জানান, আমরা নিজেরাই পাট বীজ উৎপাদন করব এবং নিজেরদের বীজ দিয়েই পাট চাষ করব। আমরা আর পার্শ্ববর্তী দেশ থেকে পাট বীজ আমদানি করব না। আমাদের বীজে পাটের ফলনও বেশী হয়। বীজ উৎপাদন করে আমরাও লাভবান হচ্ছি।

চলতি মৌসুমে ফরিদপুর জেলার ১৯শ জন চাষি ১১৫ হেক্টর জমিতে পাট বীজের আবাদ করেছে। এ থেকে প্রায় ১৫ মে. টন পাট বীজ উৎপাদন হবে বলে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন। বীজের উৎপাদন অব্যহত থাকলে আগামী ২/৩ বছরের মধ্যে নিজেদের উৎপাদিত বীজ দিয়েই নিজেদের চাহিদা পুরন করতে পারা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।

পাট গবেষণা ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জানিয়েছেন, সোনালী আঁশে ভরপুর, ভালোবাসি ফরিদপুর। এটি ফরিদপুর জেলা একটি শ্লোগান। বাংলাদেশের মধ্যে ফরিদপুরে শ্রেষ্ঠ ও পৃথিবী বিখ্যাত পাট উৎপাদন হয়। এমনটি এই পাট পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানী করা হয়। আগে ফরিদপুরে যে পাট উৎপাদন হতো তার অল্প কিছু আমরা সরবরাহ করতে পারতাম।

সেই ফরিদপুরের উদ্ভাবিত হয়েছে উন্নত জাতের উচ্চ ফলন শীল বিজেআরআই তোষা পাট-৮ (রবি-১) এর বীজ। এই বীজে ফলনও অনেক ভাল। এই জাতকে সম্প্রসারণের জন্য চাষিদের প্রশিক্ষণ ও ৪৫টি প্রদর্শনী ক্ষেত করা হয়েছে। এবছর খামারে ৫ একর জমিতে পাট বীজ উৎপাদন করেছে। পাট উৎপাদনের ক্ষেত্রে সারা বাংলাদেশের মধ্যে শীর্শে অবস্থান করছে ফরিদপুর। আমাদের ব্রান্ডিংও পাট। এজেলায় প্রায় ৮৫ হাজার হেক্টোর জমিতে পাটের আবাদ হয়ে থাকে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা