সংগৃহীত ছবি
সারাদেশ

কুষ্টিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে দিনব্যাপী পাট উৎপাদনকারী চাষীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সিলেট

সোমবার (৩ জুন) সকাল ৯টার থেকে উপজেলা অডিটোরিয়ামে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কাশেম জোয়ার্দ্দার।

আরও পড়ুন : পাহাড়ি ঢলে ভেঙে গেছে রাস্তা

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পাট অধিদপ্তরের যশোর অঞ্চলের সহকারী পরিচালক গোলাম সরওয়ার, স্থানীয় উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রাশেদ আহমেদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা মূখ্য পাট পরিদর্শক সোহরাব উদ্দিন বিশ্বাস।

দিনব্যাপী পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপ-পরিচালক ফারুক হোসেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা