সারাদেশ

যশোরে ট্রাকের ধাক্কায় ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, যশোর: যশোরের ঝিকরগাছায় ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলার ছুটিপুর মোহাম্মদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে স্বজনরা তাদের পরিচয় শনাক্ত করেন।

নিহতরা হলেন- যশোর সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত হাসান আলীর স্ত্রী চেয়ারবানু (৬০) ও শ্রীচন্দ্রপুর গ্রামের দুলাল হোসেনের স্ত্রী রেবেকা খাতুন (৫০)।

ঝিকরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) মেজবাউর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ট্রাক পুলিশ হেফাজতে আছে।

স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন, ওই দুই নারী ভ্যানে করে মোহাম্মদপুর মোড়ে এসে নামেন। ভ্যানের ভাড়া দিয়ে তারা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ইটভাটার একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেয়ার পথে অপর নারী মারা যান। চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. আব্দুর রশিদ জানান, রাত সাড়ে ৮টার দিকে দুই নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে মৃতদেহ মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের মর্গে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান জানান, দুই নারীর মৃতদেহ প্রথমে অজ্ঞাত হিসেবে মর্গে পাঠানো হয়। বৃহস্পতিবার স্বজনরা তাদের পরিচয় শনাক্ত করেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

মহাখালীতে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন

রাজধানীর মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থা...

শিক্ষার্থীদের ভর্তি সহায়তায় ছাত্রদলের সেবাকেন্দ্র স্থাপন

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ চান্স প্রাপ্ত শিক...

‘শয়তানের মৃত্যু’

ভারতীয় চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা নানা পাটেকর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।...

পরকিয়া: স্ত্রীর মামলায় আটক শিক্ষক, প্রেমিকা পলাতক

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী মহতোচ্ছিন...

জীবননগরে সরকারি দামে সার কিনলেন কৃষকেরা

অবশেষে চুয়াডাঙ্গার জীবননগর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা