সারাদেশ

মেয়র পদে ১২ প্রার্থীর মধ্যে ৮ জনই আ.লীগের

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল পৌর নির্বাচনে মেয়র পদে ১২ প্রার্থীর মধ্যে ৮ জনই আওয়ামী লীগের। এদের মধ্যে একজন দলীয় মনোনয়ন পেয়েছেন। বাকি ৭ জনই বিদ্রোহী প্রার্থী।

আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান (মোস্তাক) নৌকা প্রতীকে , বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুন্নবী বিশ্বাস পান্না (ধানের শীষ) প্রতীকে ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলমগীর হোসেন (লাঙ্গল)।

আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে লড়ছেন- বর্তমান মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি আলমগীর সরকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি রফিউল ইসলাম, পৌর আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাধন বসাক, যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নওরোজ কাউসার কানন, আওয়ামী লীগের নেতা ইসতেগার আলী ও সাবেক ছাত্রলীগ নেতা রুকুনুল ইসলাম ডলার।

বিএনপির বিদ্রোহী প্রার্থী হলেন- পৌর বিএনপির সদস্য সাবেক মেয়র মোখলেসুর রহমান। এছাড়া একমাত্র নির্দলীয় প্রার্থী হিসেবে আছেন আব্দুল খালেক।

এদিকে, কাউন্সিলর পদে মোট ৩২ জন প্রার্থী ও সংরক্ষিত মহিলা পদে ১৩ জন নির্বাচনী মাঠে লড়ছেন।

প্রসঙ্গত, রাণীশংকৈল পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৭০২ জন। এর মধ্যে পুরুষ ৭ হাজার ৩৯০ ও মহিলা ৭ হাজার ৩১২ জন।আগামী ১৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সান নিউজ/বিআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা