সারাদেশ

ঘিওরে অর্ধকোটি টাকা নিয়ে পালিয়েছে ভুয়া সমিতি

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী বাসষ্ট্যান্ড এলাকায় গ্রাহকের প্রায় অর্ধকোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছে ‘ব্যবসায়ী সঞ্চয় সমিতি বেক্সিকো গ্রুপ’ নামের নামের একটি ভুয়া সমিতি। সাধারণ মানুষজনকে মোটা অংকের ঋণ দেয়ার কথা বলে টাকা নিয়ে পালিয়েছে সমিতির পরিচালক জাহাঙ্গীর হোসেন। বর্তমানে ওই সমিতি কার্যালয়ে তালা ঝুলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিজের পরিচয় ও ঠিকানা গোপন রেখে প্রতারক জাহাঙ্গীর হোসেন চলতি মাসের ১ জানুয়ারি বানিয়াজুরী এলাকার আব্দুস সালাম মিয়ার বাড়ির কয়েকটি কক্ষ ভাড়া নিয়ে ওই সমিতির কার্যক্রম চালু করেন। ১০/১২ দিনের মধ্যেই বিভিন্ন এলাকার কয়েকশত নারী-পুরুষকে তিনি সমিতির সদস্য করেন। এরপর সদস্যদের মাঝে ব্যবসা করার জন্য সর্বনিম্ন এক লাখ ও সর্বোচ্চ ৫ লাখ টাকা ঋণের প্রস্তাব দেয় জাহাঙ্গীর। সমিতির কয়েকজন নারী কর্মীর মাধ্যমে ঋণ দেওয়ার কথা বলে জাহাঙ্গহীর ৮ থেকে ৩০ হাজার টাকা করে প্রায় অর্ধকোটি টাকা সংগ্রহ করে। বৃহস্পতিবার সদস্যদের মাঝে ঋণ বিতরণ করার কথা ছিল। কিন্তু তার দুইদিন আগেই জাহাঙ্গীর সদস্যদের কাছ থেকে সংগ্রহকৃত টাকা নিয়ে গাঁ ঢাকা দেয়।

ঘিওর উপজেলার ছোট বৈন্যা গ্রামের মুদি দোকানদার লুৎফর মোল্লা বলেন, ৩ লাখ টাকা ঋণ পাওয়ার আশায় ৩০ হাজার টাকা জামানত দিয়েছি। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ঋণ দেওয়ার কথা ছিল। কিন্ত বুধবার অফিসে গিয়ে দেখি আমার মতো শতশত মানুষের ভিড়। সমিতির পরিচালক আমাদের সবার টাকা নিয়ে পালিয়েছে।

মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম এলাকার গৃহবধূ শিউলি আক্তার বলেন, দেড় লাখ টাকা ঋণের জন্য আমি ওই সমিতিতে ১০ হাজার টাকা জমা দিয়েছে। আমার মত কয়েকশত মানুষের কাছ থেকে তারা জামানত নিয়ে পালিয়ে গেছে।

সমিতির মাঠ কর্মী নিশা রানী জানান, তার গ্রামের বাড়ি রাজবাড়ি জেলায়। চাকরির সুবাদে তিনি ঘিওরের তরা গ্রামে বাসা ভাড়া করে থাকেন। ১০ হাজার টাকা বেতনে তিনি ওই সমিতিতে মাঠ কর্মী হিসেবে চাকরি নিয়েছিলেন। তিনি ৬২ জনকে সদস্য বানিয়ে সদস্যদের কাছ থেকে ২ লাখ ৮৬ হাজার টাকা অফিসের পরিচালক জাহাঙ্গীর হোসেনের কাছে তুলে দিয়েছেন।

সমিতি কার্যালয়ের বাড়ির মালিক সালাম মিয়া বলেন, চলতি মাসের ১ জানুয়ারি জাহাঙ্গীর হোসেন তার বাড়ি ভাড়া নেয়। ১৫ জানুয়ারি শুক্রবার অফিস ভাড়ার চুক্তি করার কথা ছিল। প্রতিমাসে ৮ হাজার টাকা করে ভাড়া ও তিন মাসের অীগ্রম টাকা দেয়ারও কথা। শুধু তাই নয় শুক্রবার অফিসটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে অফিসে সাজ-সজ্জ্বার ব্যবস্থাও করা হয়েছিল। তবে জাহাঙ্গীরের আসল পরিচয় তিনি জানতেননা।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, বিষয়টি জানার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সমিতির অফিসের নাম্বারটি বন্ধ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে বাড়ির মালিক সালাম মিয়াকে থানায় এনে জিজ্ঞাবাদ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এসআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা