সারাদেশ

উপকারভোগীদের গৃহ নির্বাচনের লটারি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ‘আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই স্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ভোলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসনের চলমান গৃহনির্মাণ কার্যক্রমের উপকারভোগীদের গৃহ নির্বাচনের বিষয়ক লটারি অনুষ্ঠিত হয়।

সোমবার (১১ জানুয়ারি) সকালে ভোলা সদর উপজেলা মিলনায়তনে এই গৃহ নির্বাচনের লটারি হয়। এতে ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মামুন আল ফারুক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের গৃহ নির্বাচনের লটারি বাছাই কার্যক্রম পরিচালনা করেন।

এসময় বক্তারা বলেন, মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার কোন মানুষ ভূমিহীন ও গৃহহীন থাকবে না। এর আওতায় আমরা ভোলা জেলায় ৫২০টি পরিবারকে প্রাথমিকভাবে যাদের একেবারে জমি নাই ঘর নাই যারা অসহায়- যেমন প্রতিবন্ধী, স্বামী পরিত্যাক্তা, বিধবা, নদী ভাঙ্গা, পঙ্গু এধরনের গরিব মানুষ যাদের জমিও নাই ঘরও নাই তাদেরকে আমরা ২ শতাংশ জায়গার উপর ২ কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘর নির্মাণ করে দিবো। এটা প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ। এই উদ্যোগে বাস্তবায়ন করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

এসময় আরো উপস্থিত ছিলেন- ভোলা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু আবদুল্লাহ খান, ভোলা সদর উপজেলা ত্রাণ কর্মকর্তা জিয়ারুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, প্রতিটি ঘরের জন্য নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ভোলা জেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে ৫২০ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ প্রদান করা হবে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

পূজায় মুক্তি পাচ্ছে ‘কাট-পিস’

পোশাক শিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা এবং আধিপত্যের সংঘ...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মেসি-ম্যারাডোনার সতীর্থ ছিলেন, এখন আলু-পেঁয়াজ বিক্রি করেন

একসময় লিওনেল মেসি ও ডিয়েগো ম্যারাডোনার মতো কিংবদন্...

তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজ...

গাজায় চরম স্বাস্থ্য সংকট

ইসরায়েল থেকে গাজায় জীবনরক্ষাকারী ওষুধ, কৃত্রিম অঙ্গ এবং জরুরি চিকিৎসাসামগ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা