সারাদেশ

ইসির পদত্যাগের দাবিতে জামালপুরে বিএনপির মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : দেশের বিভিন্ন স্থানে পৌর নির্বাচনে অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (ইসি) পদত্যাগের দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে বিএনপি।

সোমবার (১১ জানুয়ারি) দুপুর ১২টায় শহর বিএনপির উদ্যোগে শফি মিয়ার বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শহর বিএনপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন ও শফিকুল ইসলাম খান সজীব, শহর বিএনপির সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন বাবুল, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

বক্তারা দেশের বিভিন্ন স্থানে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে অবিলম্বে ইসির পদত্যাগের দাবি জানান। মানববন্ধনে বিএনপি যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও মহিলাদলসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়।

সান নিউজ/এসজে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা