সারাদেশ

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিনিধি, নড়াইল : নড়াইলে স্ত্রী নারগিস বেগমকে যৌতুকের দাবিতে নির্যাতন ও হত্যা মামলায় স্বামী মো. এনায়েত মোল্যাকে (৩৫) মৃত্যুদন্ড ও এক লক্ষ টাকা জরিমারার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১১ জানুয়ারি) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুন্সি মশিয়ার রহমান এ আদেশ দেন। আসামী এনায়েত মোল্যা লোহাগড়া উপজেলার মাকড়াইল গ্রামের ইন্তাজ মোল্যার ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালে নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল গ্রামের এনায়েত মোল্যার সঙ্গে নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের চাদপুর গ্রামের মৃত জব্বার মোল্যার মেয়ে নারগিস বেগমের বিয়ে হয়। বিয়ের পর শ্বশুর বাড়ীতে থাকা অবস্থায় যৌতুকের দাবিতে বিভিন্ন সময়ে নারগিসের ওপর নির্যাতন করতো স্বামী এনায়েত। এরই ধারাবাহিকতায় ২০১৮ সালের ২১ নভেম্বর রাত সাড়ে ১১টা থেকে ২২ নভেম্বর ভোর রাত ৫টার মধ্যে যে কোন সময়ে নারগিস বেগমকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে বাড়ীর পাশের আম গাছে শাড়ী দিয়ে গলায় পেঁচিয়ে ঝুলিয়ে রাখে।

এ ঘটনায় স্বামী এনায়েতকে আসামি করে নারগিসের বোন পারভীন খাতুন বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন। ১০জনের স্বাক্ষ্য প্রমাণ শেষে স্ত্রী নারগিস বেগমকে যৌতুকের দাবিতে হত্যার ঘটনা সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় স্বামী এনায়েত মোল্যাকে (৩৫) মৃত্যুদন্ড ও এক লক্ষ টাকা জরিমানার আদেশ দেন আদালত। রায়ের সময় আসামী এনায়েত মোল্য আদালতে হাজির ছিল।


সান নিউজ/এসআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা