সারাদেশ

সিলেটে করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ৯

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট বিভাগে করোনায় একজনের মৃত্যু হয়েছে। আর নতুন ৯ জনের করোনা শনাক্তের বিপরীতে সুস্থ হয়েছেন ১৫ জন।

করোনায় নতুন মৃত ব্যক্তি সিলেট জেলার অধিবাসী। এনিয়ে বিভাগজুড়ে মোট মৃত্যুর সংখ্যা ২৬৮। এদের মধ্যে সিলেট জেলার ২০৪, সুনামগঞ্জের ২৬, হবিগঞ্জের ১৬ ও মৌলভীবাজারের ২২ জন।

নতুন শনাক্ত ৯ জনের মধ্যে সিলেট জেলার ৭ ও মৌলভীবাজারের ১ জন। অপরজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী।

নতুন ৯ জনসহ বিভাগজুড়ে মোট শনাক্তের সংখ্যা ১৫ হাজার ৬৬৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ৯ হাজার ২৭৬, সুনামগঞ্জের ২ হাজার ৫২০, হবিগঞ্জের ১ হাজার ৯৬৮ এবং মৌলভীবাজারে ১ হাজার ৯০২ জন।

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১৫ জন। এদের মধ্যে সিলেটের ১১, সুনামগঞ্জের ৩ ও হবিগঞ্জের ১ জন।

সব মিলিয়ে সুস্থতার সংখ্যা ১৪ হাজার ৭২৫ জন। এরমধ্যে সিলেট জেলার ৮ হাজার ৮৯৮ , সুনামগঞ্জের ২ হাজার ৪৮৩, হবিগঞ্জের ১ হাজার ৬০৩ ও মৌলভীবাজারের ১ হাজার ৭৪১ জন।

বর্তমানে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ও আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২ হাজার ৯০ জন। এরমধ্যে ৪০ জন করোনাভাইরাসে আক্রান্ত, অন্যরা ভর্তি উপসর্গ নিয়ে।

সোমবার (১১ জানুয়ারি) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, ডা. সুলতানা রাজিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

সান নিউজ/এক/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা