সারাদেশ

কিশোরগঞ্জে বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ভৈরবে বাসে অগ্নিকাণ্ডে আবুল হোসেন নামে বাসটির চালকের মৃত্যু হয়েছে। ভৈরব ফায়ার সার্ভিস ও পুলিশের ধারণা, মশার কয়েল থেকে বাসে অগ্নিকাণ্ড ঘটতে পারে।

স্থানীয়রা জানান, বিসমিল্লাহ এন্টারপ্রাইজের বাসটি দুর্জয়মোড় এলাকায় বঙ্গবন্ধু স্মরণী রোডে পার্কিং করা ছিল। বাসের ভেতর ঘুমিয়ে ছিলেন চালক। সোমবার (১১ জানুয়ারি) ভোর চারটার দিকে হঠাৎ করে আগুনের তাপে চালক চিৎকার শুরু করলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

ভৈরব ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাকিবুল হাসান জানান, রাতে পাকির্ং করা বাসটিতে মশার কয়েল জ্বালিয়ে দরজায় তালা লাগিয়ে চালক ঘুমিয়ে ছিলেন। ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত।

ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। অগ্নিকাণ্ডের ঘটনাটি খতিয়ে দেখছি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত থাকতে চায় ইইউ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন।...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে তরুণের থানায় অভিযোগ 

বিশ্বকাপ ফুটবলের ম্যাচে নিজের প্রিয় দল মিসরের পরাজয় ও রেফারিংয়ে অনিয়মের সুনি...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা