সারাদেশ

ঢাকা থেকে খোয়া যাওয়া সয়াবিন তেল আলফাডাঙ্গা থেকে উদ্ধার 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ঢাকা থেকে খোয়া যাওয়া সিটি গ্রুপের এক ট্রাক তীর মার্কা সয়াবিন তেল ফরিদপুরের আলফাডাঙ্গার এক ব্যবসায়ীর মালিকানাধীন গোডাউন থেকে রোববার (১০ ডিসেম্বর) বিকেলে উদ্ধার করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ।

ট্রাক এবং তেল উদ্ধার হলেও ট্রাকের চালকের এখনো খোঁজ মেলেনি।
ঢাকা জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির সহ-সভাপতি ও মোমিন ট্রান্সপোর্টের প্রতিনিধি মাহমুদ আহমেদ জিয়া জানান, গত ৪ জানুয়ারি রাত বারোটার দিকে নারায়ণগঞ্জের রূপসীতে অবস্থিত সিটি গ্রুপের কারখানা থেকে মোমিন ট্রান্সপোর্টের মালিকানাধীন কার্গো ট্রাকে করে ১৮ লক্ষাধিক টাকার ৮৪১ কার্টুন তীর মার্কা সয়াবিন তেল সুনামগঞ্জ যাওয়ার কথা ছিল। কিন্তু যথাস্থানে না যাওয়ায় এবং ট্রাকের মালিক চালককে খুঁজে না পেয়ে ৭ জানুয়ারি তিনি তেজগাঁও শিল্প থানায় জিডি করেন।

ওই দিন বিকেলে নিখোঁজ ট্রাকটি ঢাকার হেমায়েতপুরের একটি রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এরপর গোপন সূত্রে সংবাদ পেয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বেড়িরহাট বাজারে অবস্থিত ইমরান এন্টার প্রাইজের গোডাউন থেকে রোববার দুপুরে খোয়া যাওয়া তেল উদ্ধার করে আলফাডাঙ্গা থানা পুলিশ।

ইমরান এন্টারপ্রাইজের মালিক ইমরান হোসেন সিকদার আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের টোনাপাড়া গ্রামের আফজাল সিকদারের ছেলে। তিনি বাংলাদেশ ব্যাংকে চাকরি করেন বলে স্থানীয়রা জানান।
অভিযোগের ব্যাপারে ইমরান হোসেন সিকদারকে ফোন দিলে পরে কথা বলব বলে মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ ব্যাপারে তেল উদ্ধারকারী আলফাডাঙ্গা থানার উপ-পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বলেন, মাল জব্দ করে থানায় নেয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরে সিদ্ধান্ত নেয়া হবে।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা