সারাদেশ

২৫ মামলার আসামি শিবির নেতা রামগঞ্জে আটক

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে বিস্ফোরক ও নাশকতাসহ ২৫ মামলার আসামি শিবির নেতা সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১০ জানুয়ারি) দুপুরে তাকে লক্ষ্মীপুর আদালত সৌপর্দ করে পুলিশ। এর আগে ভোরে উপজেলার রতনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাইফুল রামগঞ্জ উপজেলা শিবিরের সাথী পদে দায়িত্বে রয়েছে। তিনি উপজেলার হরিশ্চর গ্রামের আবুল খায়েরের ছেলে।

থানা পুলিশ সূত্র জানায়, সাইফুল শিবিরের সক্রিয় নেতা। বিভিন্ন আন্দোলনে সড়কে নাশকতা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনি জড়িত। এ ঘটনায় রামগঞ্জ থানায় তার বিরুদ্ধে অন্তত ২৫ টি মামলা রয়েছে। এর মধ্যে ১৬ টি মামলার এজাহারে তার নাম উল্লেখ আছে। ২০১৮ সাল থেকে সাইফুল পলাতক ছিলো। রোববার ভোরে রামগঞ্জ থানার এসআই মহসিন চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন চৌধুরী জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অভিযান চালিয়ে ২৫ মামলার পলাতক আসামি সাইফুলকে গ্রেফতার করা হয়।

মামলাগুলোতে গ্রেফতার দেখিয়ে তাকে লক্ষ্মীপুর আদালতে সৌপর্দ করা হয়েছে। সাইফুল শিবিরের সাথী পদে থেকে নাশকতার নেতৃত্ব দিয়েছে।

সান নিউজ/জেইউবি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা