সংগৃহীত ছবি
বাণিজ্য

দাম বাড়ল সয়াবিন তেলের

নিজস্ব প্রতিবেদক: দেশে ভোজ্যতেলের বাজারে কয়েকদিন ধরে চলা ‘অস্থির’ অবস্থার মধ্যে দিয়ে বোতলজাত সয়াবিন তেল ও খোলা তেলের দাম প্রতি লিটারে ৮ টাকা বাড়ানো হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) ভোজ্যতেলের দাম নির্ধারণ নিয়ে ব্যবসায়ীদের সাথে বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীন বৈঠক শেষে এ তথ্য জানান।

আরও পড়ুন: ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

বর্তমানে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম হবে ১৭৫ টাকা এবং খোলা সয়াবিন তেল বিক্রি হবে ১৫৭ টাকা। এর আগে বোতলজাত তেল ১৬৭ টাকা ও খোলা তেল ১৪৯ টাকা ছিলো।

বাণিজ্য উপদেষ্টা বলেন, দেশে বেশ কিছুদিন ধরেই বাজারে তেলের ঘাটতি রয়েছে, এই নিয়ে প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তীকালীন সরকারের অনেকেই উদ্বেগ প্রকাশ করেছে,
এতে ভোক্তারাও অস্বস্তিতে রয়েছে। সেই জন্য আমরা তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সাথে বৈঠক করেছি। এ সময় তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ফলে আশা করি বাজারে আর তেলের সরবরাহার ঘাটতি হবে না।

তিনি বলেন, গত এপ্রিল মাসে সয়াবিন তেলের ১৬৭ টাকা দাম নির্ধারণ করা হয়েছিলো। এরপর এখন পর্যন্ত বিশ্ববাজারে দাম অনেকটাই বেড়েছে। যেই কারণে দেশে স্থানীয় মজুদদারি বেড়েছে। তবে এই তেলের পযাপ্ত মজুদ রয়েছে। এ সময় অনেকে কিনে মজুদ করেছে। তবে এটি ভোক্তা অধিদপ্তরের মাধ্যমে আমরা মনিটরিং করছি। কোম্পানিগুলোর সাথে কথা বলে এখন একটি যৌক্তিক দাম নির্ধারণ করে দিয়েছি। এখন আর সমস্যা হবে না।

এ সময় ভোজ্যতেল সরবরাহকারী কোম্পানিরগুলোর সংগঠনের সভাপতি মোস্তফা হায়দার জানান, দেশে কয়েকদিন থেকে আমারা কীভাবে এই তেল সরবরাহ নিশ্চিত করা যায় সেটা নিয়ে কাজ করেছি। এদিকে বিশ্ববাজারে প্রতি টন তেলের দাম ১২০০ ডলারে উঠেছে।

আরও পড়ুন: গ্যাসের নতুন দাম জানা যাবে বিকেলে

গত এপ্রিলে সরকার যখন এই তেলের দাম নির্ধারণ করে দিয়েছিলো, তখন বিশ্ববাজারে প্রতি টন তেলের দাম ছিলো ১০৩৫ ডলার। বর্তমানে আমরা ১১০০ ডলার ধরে লিটারে ৮ টাকা দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

উপদেষ্টা বলেন, যদিও এখন প্রতি টন তেল ১২০০ ডলারে খালাস হচ্ছে। এতে আরও দাম বাড়তে পারে, সেই উদ্বেগ এখনো রয়ে গেছে। কারণ বিশ্ববাজার এখনো স্থিতিশীল নয়।

এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, দেশে অন্যান্য নিত্যপণ্যের দাম কিছুটা স্থিতিশীল হচ্ছে। তবে আলুর দামে চরম অস্থিরতা এখনো আছে। তবে সেটাও নতুন আলু উঠলে ২-৩সপ্তাহের মধ্যে কমে আসবে বলে আশা করছি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা