সংগৃহীত ছবি
বাণিজ্য

কমেছে সবজির দাম

নিজস্ব প্রতিবেদক: বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়তে থাকায় প্রায় সব ধরনের সবজির দাম কমতে শুরু করেছে। ফলে সাধারণ ক্রেতারা স্বস্তি প্রকাশ করেছেন।

আরও পড়ুন: এলপি গ্যাসের দাম অপরিবর্তিত

শুক্রবার (৬ ডিসেম্বর) রাজধানীর কয়েকটি কাঁচাবাজার ঘুরে জানা গেছে, বেগুন প্রতি কেজি ৩০-৪০ টাকা, করলা ৭০ টাকা, পেঁপে ২৫-৩০ টাকা, কচুর লতি ৬০ টাকা, গাজর ১০০ টাকা, প্রতি পিস লাউ ৫০ টাকা, ফুলকপির জোড়া ৬০-৭০ টাকা, টমেটো ১০০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, ধুন্দল ৫০ টাকা, দেশি শসা ৬০ টাকা, বরবটি ৭০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, কচুমুখী ৭০ টাকা, জালি কুমড়া ৪০ টাকা পিস, মিষ্টি কুমড়া ৩০ টাকা, মূলা ৩০-৪০ টাকা ও কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে।

এদিকে, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কমেছে মাছের দাম। মাঝারি সাইজের রুই মাছ বিক্রি হচ্ছে কেজি ২৫০-৩০০ টাকা, বড় সাইজের পাঙাশ ২০০-২২০ টাকা, তেলাপিয়া ২২০ টাকা, কই ২০০ টাকা, শিং ৪০০-৫০০ টাকা, পাবদা ৪০০ টাকা, চিংড়ি ৫০০-৬০০ টাকা ও দেশি পাঁচমিশালি ছোট মাছ বিক্রি হচ্ছে ৫০০ টাকায়।

আরও পড়ুন: বাজারে আসছে শীতের সবজি

মাংসের বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০-১৯০ টাকায়। যা গত সপ্তাহে ছিল ২০০-২১০ টাকা। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৫০-২৭০ টাকা, লাল কক ৩৫০ টাকা। তবে, গরুর মাংস আগের মতোই ৮০০ টাকা ও খাসির মাংস ১১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

রাজধানীর শ্যামবাজারের পাইকারি বিক্রেতা বলেন, সবজির উৎপাদন ও সরবরাহ ভালো থাকায় দাম কমেছে, আরও কমবে। কারণ এখন হাইওয়েতে চাঁদাবাজি নাই। ফলে আমরা ন্যায্যমূল্যে ক্রেতাদের হাতে সবজি তুলে দিতে পারছি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা