ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে ২ জারিকারকের মৃত্যু
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে ২ জারিকারকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে জজ আদালতের দুই জারিকারকের মৃত্যু হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে পীরগঞ্জের হঠাৎপাড়া যক্ষ্মা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা জেলা জজ আদালতের জারিকারক শোনা গেলেও তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তাদের উভয়ের বয়স ৪০ থেকে ৫৫ এর মধ্যে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় জানান, সকাল সোয়া ৯টার দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে গিয়ে মাদারীপুরের যুবক নিহত

রাশিয়ার সেনাবাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ক...

জাতীয় ফুটবল দলের নতুন কোচ টমাস ডুলি

দুটি ফুটবল বিশ্বকাপ খেলেছেন টমাস ডুলি। একটিতে ছিলে...

শনিবার ব্যাংক খোলা থাকবে

আগামীকাল শনিবার (২৩ মে) ব্যাংক খোলা থাকবে। সেদিন ব...

রাশিয়ায় যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালেন কিশোরগঞ্জের যুবক

ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় নিহত হয়েছেন কিশোরগঞ্...

পদত্যাগ করেছেন ট্রাম্পের শীর্ষস্থানীয় গোয়েন্দা কর্মকর্তা তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয়...

সাভারে মাদক কারবারির হামলায় ৩ সাংবাদিক আহত, আটক ৪

ঢাকার সাভারের পশ্চিম রাজাশন এলাকায় সংবাদ সংগ্রহ কর...

মার্টিনেজকে নিয়ে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা 

বিশ্বকাপ শুরু হতে অল্প কদিন বাকি। তার আগে গোলরক্ষক...

শিশুদের ওপর বর্বরতা বন্ধ করার তাগিদ ইউনিসেফের

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সের প...

মেহেরপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত

মেহেরপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর...

ঈদের আগে কমলো স্বর্ণের দাম

ঈদুল আজহার আগে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা