সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রেনে কাটা পড়ে ২ বৃদ্ধ নিহত

জেলা প্রতিনিধি: নীলফামারীর সদরে ট্রেনে কাটা পড়ে ২ জন নিহত হয়েছেন।

রোববার (৩ ডিসেম্বর) সকাল ৭টার দিকে খয়রাত নগর স্টেশনে ও দুপুরে সৈয়দপুর শহরের বড়ঘুন্টি সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: কক্সবাজারে দম্পতির মৃত্যু

নিহতরা হলেন- নীলফামারী জেলা শহরের সুঠিপাড়া ঘোনপাড়া এলাকার ফয়জুল ইসলাম (৬৩) ও সৈয়দপুর পৌর শহরের মুন্সিপাড়ার বাসিন্দা জায়েদ হোসেন খান চঞ্চল (৬৪)।

বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম।

আরও পড়ুন: রাজধানীতে যুবকের আত্মহত্যা

তিনি জানান, আজ সকাল ৭টার দিকে নীলফামারীর সৈয়দপুর রেললাইনের খয়রাত নগর স্টেশনের কাছে সৈয়দপুরগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যুবরণ করেন ফয়জুল ইসলাম। জানা গেছে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে বাড়ি থেকে বের হলে তিনি আর বাড়ি ফিরেননি। অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। সকালে ট্রেনে কাটা পড়ে নিহত হলে বিষয়টি জানতে পারেন পরিবারের লোকজন। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: মূল্য তালিকা না থাকায় জরিমানা

ওসি আরও জানান, দুপুরের দিকে সৈয়দপুর শহরের বড়ঘুন্টি এলাকায় রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে জায়েদ হোসেন খান চঞ্চল নামে আর ও এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলার ভিডিও করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাসী হামলার ঘটনা মোবাইল...

নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন

নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জ ও রূপগঞ্জে এক রাতে পৃ...

পর্যটন কার্নিভাল স্থানে গাছ কাটার খবর অপপ্রচার

সমাজিক যোগাযোগ মাধ্যমে ঝাউবাগান কেটে পরিবেশ ধ্বংস...

১৪টি প্রদেশ করার গুঞ্জনে তোলপাড় পাকিস্তানে!

পাকিস্তানের বিদ্যমান প্রশাসনিক কাঠামোতে ঐতিহাসিক পরিবর্তনের গুঞ্জন শুরু হয়েছে...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা