সারাদেশ

রাজধানীতে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রামপুরায় ঝগড়া করে মো. রোমান সরদার (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

আরও পড়ুন : দুই জেলায় ডিসি পরিবর্তন

শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল হাসান বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে একতলা কক্ষের দরজা ভেঙে ওই যুবককে ঝুলন্ত অবস্থায় পাই। পরে পরিবারের স্বজনদের সহায়তায় অচেতন অবস্থা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : তথ্যের ভিত্তিতেই ওসি-ইউএনওদের বদলি

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে আমরা জানতে পারি, ওই যুবকের মা হাসপাতালে ভর্তি ছিলেন এবং তার কয়েক ব্যাগ রক্তের প্রয়োজন ছিল। এই রক্ত কেনাকে কেন্দ্র করে তার স্ত্রীর সঙ্গে বেশ কয়েকবার ঝগড়া হয়ে। এরই জেরে সবার অগোচরে আজ বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে সে ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে। তার বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার দত্তোরাবাদ গ্রামে। তিনি ওই এলাকার মো. শাহাদাৎ সরদারের ছেলে ছিলেন। বর্তমানে রামপুরার রিয়াজবাগের ৩নং রোডের একটি বাড়িতে ভাড়া থাকতেন। মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা