সংগৃহীত ছবি
সারাদেশ

নির্বাচন নিয়ে সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে দিঘলকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে জামাল মোল্লা (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : দিনাজপুরে ট্রাকে আগুন

শনিবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে দিঘলকান্দী গ্রামের মধ্যপাড়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত জামাল মোল্লা দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দিঘলকান্দী গ্রামের আজগর মোল্লার ছেলে। জামাল ইট ভাটার শ্রমিক ছিলেন।

আরও পড়ুন : নোয়াখালীতে ২ ভবনে ফাটল

আহতরা হলেন- জহির উদ্দিন মোল্লার ছেলে রবিউল ইসলাম (৪৫), আশরাফ আলীর ছেলে বিল্লাল হোসেন (৩৪) ও তৈয়ব আলীর ছেলে আকবর হোসেন (৭০)।

আহত রবিউল ইসলাম জানান, শনিবার রাতে দিঘলকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দফায় দফায় দুপক্ষের সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের হামলায় জামাল মোল্লা নামে আমাদের পক্ষের একজন মারা গেছে। তাদের হামলায় আমরা তিনজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। রবিউলের মাথায় ও পিঠে কোপানো হয়েছে, বিল্লালের হাত ও পিঠে কোপানো হয়, আকবরকে এলোপাথাড়িভাবে মারপিট করে আহত করা হয়েছে। এ সময় আমাদের ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

আরও পড়ুন : ইছামতী নদীর তীরে সাধুসঙ্গ উৎসব

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, দিঘলকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে সভাপতি পদপ্রার্থী কাদের মোল্লা ও রুবেলের সমর্থকদের মধ্যে কয়েকদিন ধরেই ঝামেলা চলছিল। এ ঘটনার জেরে কাদের মোল্লার সমর্থকদের ওপর হামলা করে প্রতিপক্ষ রুবেলের লোকজন। এতে জামাল মোল্লা নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রুবেলের পক্ষের লোকজন জানান, জামাল মোল্লার স্বাভাবিক মৃত্যু হয়েছে। তাদের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

আরও পড়ুন : হাঁসে ধান খাওয়ায় নারীকে পিটিয়ে হত্যা

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জামাল মোল্লা নামে এক ব্যক্তি মারা গেছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

আগামী সপ্তাহ থেকে আইএমএফের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে কাঙ্ক্ষিত ঋণ প্রস্তাবের সমস্ত খু...

জাতীয় দলে ফিরতে চান জাহানারা আলম

মানসিক স্বাস্থ্যজনিত জটিলতা ও ব্যক্তিগত নানা প্রতিকূলতার কারণে দীর্ঘ প্রায় দ...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা