সংগৃহীত
সারাদেশ

গাজীপুরে ট্রাকে আগুন

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার গোয়ালবাতান এলাকায় মালবাহী চলন্ত ট্রাকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে আহত হয়েছেন একজন।

আরও পড়ুন: আগারগাঁওয়ে বাসে আগুন

রোববার (৩ ডিসেম্বর) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গোয়ালবাতান এলাকায় এই ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন- সাইফুল ইসলাম (৪৫) রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ এলাকার ইয়াদ আলীর ছেলে।

জানা যায়, সাইফুল ইসলাম চট্টগ্রাম থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসে কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পৌঁছালে দুর্বৃত্তরা ট্রাকটিতে অগ্নিসংযোগ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে।

আরও পড়ুন: ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চালাককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এদিকেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার কোনো গণপরিবহন চলতে দেখা যায়নি। ব্যক্তি মালিকানাধীন গাড়িও কম। কালিয়াকৈর থেকে বিভিন্ন শ্রমিকবাহি গণপরিবহন চলতে দেখা যায়।

কালিয়াকৈর বাস টার্মিনাল থেকে গণপরিবহন ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায়নি। ‌এছাড়াও স্কুল, কলেজ ব্যবসা প্রতিষ্ঠান তেমন কোনো অবরোধের প্রভাব পড়েনি। অপর দিকে সকাল থেকে বিএনপির নেতাকর্মীদের কোথাও পিকেটিং করতে দেখা যায়নি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান বলেন, খবর পেয়ে ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। কাউকে আটক করা যায়নি। এদিকে নাশকতা ঠেকাতে কালিয়াকৈরের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

বাংলাদেশের সংবিধানে সংস্কারে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন: ইইউ রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্র...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা