সারাদেশ

কক্সবাজারে দম্পতির মৃত্যু

নিজস্ব প্রতবেদক: ছুটিতে কক্সবাজারে বেড়াতে গিয়ে সমুদ্রে গোসল করতে নেমে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে কক্সবাজার ট্যুুরিস্ট পুলিশ।

আরও পড়ুন: চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

নিহতরা হলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর শহরের দিয়ারপাড়ার আবুল কাশেম বকুল (৪২) ও তার স্ত্রী সাবিকুন নাহার সুমা (৩৪)।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম খান ও ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের প্রধান অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এই বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: মোটরসাইকেল চাপায় বৃদ্ধের মৃত্যু

পুলিশ বলে, এই দম্পতি ছুটিতে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। সেখানে সিগাল হোটেলের ৩২৭ নম্বর কক্ষে শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে অবস্থান নেন। পরে রোববার দুপুর ১২টার দিকে সমুদ্রে গোসল করতে নেমে তারা ঢেউয়ে ভেসে গেলে টুরিস্ট পুলিশের একটি দল তাদের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: মোটরসাইকেল চাপায় বৃদ্ধের মৃত্যু

বনপাড়া পৌরমেয়র কেএম জাকির হোসেন জানান, মৃত দম্পতি সম্পর্কে তার খালাতো ভাই ও ভাই বউ। তাদের মৃতদেহ আনার ব্যবস্থা করা হয়েছে।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের বিকাশের প্রত্যয়ে দাগনভূঞায় জার্সি উন্মোচন

ফেনীর দাগনভূঞা উপজেলার মধ্যম কেরোনিয়া স্পোর্টস অ্য...

মোংলায় নিলামের অপেক্ষায় ৪০০ কোটি টাকার পণ্য, বড় রাজস্ব ঘাটতির শঙ্কা

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা কাস্টমস হা...

ঢাকা-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীদের অবরোধ

মাদারীপুর জেলার সিমান্তবর্তী চরপ্রসন্নদী, মুকসুদপু...

নওগাঁয় দুটি অবৈধ ইটভাটায় অভিযান ও জরিমানা

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান...

আ’লীগের পদধারী সরকারি স্কুলের প্রধান শিক্ষক  বাচ্চু বেপারী, শিবচরে বিতর্কের ঝড়

মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজা ইউনিয়নের ১৭৪ নং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা