সারাদেশ

মানিকগঞ্জে পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা

শামীম রেজা, মানিকগঞ্জ : অনুকূল আবহাওয়া আর উত্তম পরিচর্যায় পেঁয়াজের বাম্পার ফলন হয় ঢাকার প্রতিবেশী জেলা মানিকগঞ্জে। প্রতি বছরের ন্যায় এবারো পেঁয়াজ চাষে ব্যস্ত সময় পার করছে মানিকগঞ্জের কৃষকরা। জেলার সাতটি উপজেলার প্রতিটি উপজেলাতেই বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদ হয় পেঁয়াজের।

তবে হরিরামপুর, শিবালয়, ঘিওর এবং সাটুরিয়া উপজেলায় পেঁয়াজের চাষাবাদ হয় সবচেয়ে বেশি। ভালো বাজারদর পেতে উঁচু জায়গায় সারাবছরই যেন পেঁয়াজ চাষে ব্যস্ত সময় পার করছেন এসব এলাকার কৃষকরা।

জেলা কৃষি অফিসের দেওয়া তথ্য মতে, চলতি মৌসুমে মানিকগঞ্জে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা পাঁচ হাজার ৯৫৪ হেক্টর। এরই মধ্যে প্রায় দেড় হাজার হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ সম্পন্ন হয়েছে। বাকি জমিতে পেঁয়াজের চাষাবাদ নিয়ে ব্যস্ততা বাড়ছে স্থানীয় কৃষকদের মাঝে।

মানিকগঞ্জের শিবালয় উপজেলার নবগ্রাম এলাকার কৃষক লাভলু মিয়ার সাথে পেঁয়াজ চাষাবাদের বিষয়ে আলাপ হলে তিনি বলেন, দুই বিঘা (৫৪ শতাংশ) জমিতে চলতি মৌসুমে পেঁয়াজের চাষাবাদ করেছেন তিনি। জমি তৈরি, সার, কীটনাশক, বীজ ও কৃষকের পারিশ্রমিক দিয়ে এরই মধ্যে খরচ করেছেন প্রায় ৫০ হাজার টাকা।

ফলন পাওয়া পর্যন্ত আরো প্রায় ২০ হাজার টাকা খরচ হবে। অনুকূল পরিবেশে আর ভালো ফলন হলে ওই জমি থেকে প্রায় দুই লাখ টাকার পেঁয়াজ বিক্রি করা যাবে। তবে বাজারদর আশানুরূপের চেয়ে কমে গেলে মুনাফাও কমে যাবে বলে মন্তব্য করেন তিনি।

মানিকগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহজাহান আলী বিশ্বাস বলেন, গেল মৌসুমে জেলায় পাঁচ হাজার ৩৪৩ হেক্টর জমিতে পেঁয়াজের চাষাবাদ হয়েছিল। ভালো বাজারদরে পেঁয়াজ চাষিদের মাঝে আগ্রহ বাড়ছে। চলতি মৌসুমে গেল বছরের চেয়ে ৬১১ হেক্টর বেশি জমিতে পেঁয়াজের চাষাবাদ হবে বলে আশা করা হচ্ছে।

অনুকূল আবহাওয়ায় আশানুরূপ ফলন এবং পেঁয়াজের স্বাভাবিক বাজারদর থাকলে কৃষকরা বেশ লাভবান হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের মাঠ কর্মীরা পেঁয়াজ চাষিদের সব সময় পরামর্শ দিয়ে যাচ্ছে। সব মিলিয়ে চলতি মৌসুমে মানিকগঞ্জে পেঁয়াজের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

পূজায় মুক্তি পাচ্ছে ‘কাট-পিস’

পোশাক শিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা এবং আধিপত্যের সংঘ...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মেসি-ম্যারাডোনার সতীর্থ ছিলেন, এখন আলু-পেঁয়াজ বিক্রি করেন

একসময় লিওনেল মেসি ও ডিয়েগো ম্যারাডোনার মতো কিংবদন্...

তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজ...

গাজায় চরম স্বাস্থ্য সংকট

ইসরায়েল থেকে গাজায় জীবনরক্ষাকারী ওষুধ, কৃত্রিম অঙ্গ এবং জরুরি চিকিৎসাসামগ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা