সারাদেশ

হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলার চরফ্যাশনে গৃহবধূ খাদিজা নাছরিন হত্যার আসামিদের গ্রেফতারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) চরফ্যাশন সদর রোডে সুশীল সমাজ ও বিভিন্ন সংগঠনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এসময় শিক্ষক সাংবাদিকসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন আইন শৃঙ্খলা বাহিনীর অনিহার কারণে করে নাছরিন হত্যার ৫৩ দিনেও ঘটনার মূল আসামি কামাল হোসেনসহ জড়িতদের পুলিশ গ্রেফতার করতে পারেনি। শিগগিরই আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন,সাংবাদিক কল্যান তহবিলের আহবায়ক ইয়াসিন আরাফাত, সদস্য সচিব এম আমির হোসেন, পৌর কাউন্সিলর আকতারুল আলম সামু, চরফ্যাশন সরকারি টি,বি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শামসুন্নাহার স্নিগ্ধা, মহিলা কলেজের প্রভাষক মাহমুদা খানম মিলিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ২২নভেম্বর চরফ্যাশন সরকারি কলেজের অফিস সহকারী খাদিজা নাছরিনকে তার শ্বশুড়ালয় পৌরসভা ৯নং ওয়ার্ডের বাড়িতে স্বামী কামাল হোসেন ও তার পরিবারের সদস্যরা শ্বাসরোধ করে হত্যার অভিযোগ ওঠে। পরে নিহতের ভাই সাইফুল ইসলাম রুবেল ৬জনকে আসামি করে ১লা জানুয়ারি একটি হত্যা মামলা দায়ের করেন।

সান নিউজ/আইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

পূজায় মুক্তি পাচ্ছে ‘কাট-পিস’

পোশাক শিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা এবং আধিপত্যের সংঘ...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মেসি-ম্যারাডোনার সতীর্থ ছিলেন, এখন আলু-পেঁয়াজ বিক্রি করেন

একসময় লিওনেল মেসি ও ডিয়েগো ম্যারাডোনার মতো কিংবদন্...

তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজ...

গাজায় চরম স্বাস্থ্য সংকট

ইসরায়েল থেকে গাজায় জীবনরক্ষাকারী ওষুধ, কৃত্রিম অঙ্গ এবং জরুরি চিকিৎসাসামগ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা