সারাদেশ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে মোটরসাইকেল পারাপারে হিড়িক

শামীম রেজা, মানিকগঞ্জ : করোনার কারণে নিরাপদে কর্মস্থলে যোগ দিতে মরিয়া হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ছুটছেন মানুষজন। গণপরিবহনে ভাড়া বেশি ও নিজেদের
সুরক্ষায় মোটরসাইকেলে চড়ে গন্তব্যের উদ্দেশে ছুটে চলেছেন তারা।

গণপরিবহনের প্রচণ্ড চাপে নাজেহাল থাকে ফেরি। তবে এবার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের চিত্র পুরোপুরি ভিন্ন। অল্পকিছু ব্যক্তিগত গাড়ি আর জরুরি পণ্যবাহী ট্রাক ছাড়া পুরো ফেরিজুড়ে রয়েছে মোটরসাইকেল। ব্যক্তিগত মোটরসাইকেল ছাড়াও ভাড়া করা মোটরসাইকেল নিয়েও গন্তব্যে যাচ্ছে অনেকেই।

শক্রবার (৮ জানুয়ারি) সকাল থেকেই দৌলতিয়া ফেরিঘাট থেকে পাটুরিয়ার উদেশ্য ছেড়ে আসা ফেরিগুলো মোটরসাইকেলে ভরপুর ছিল। পাটুরিয়া ফেরিঘাটে নোঙর করা মাত্রই হুড়োহুড়ি করে ফেরি থেকে নেমে গন্তব্যে যেতে মরিয়া এসব মোটরসাইকেল আরোহীরা।

বাড়তি ভাড়া আর পারাপারের ভোগান্তি হতে রক্ষার জন্য বাধ্য হয়েই মোটরসাইকেল চড়ে জীবিকার তাগিদে ছুটতে হচ্ছে বলে জানান তারা।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

ইয়েমেনে ব্যাপক সামরিক অভিযানের প্রস্তুতি সৌদি আরবের

লোহিত সাগরের অত্যন্ত কৌশলগত ও গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা