সারাদেশ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় দুই বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে পৌর এলাকার পাড়কোলা বাসস্ট্যান্ডের কাছে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এসময় আরো দুইজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন, উপজেলার পাড়কোলা গ্রামের আনিছের স্ত্রী সালেকা বেগম (৬০) ও চান্দু মিয়ার স্ত্রী কাজলী খাতুন (৬০)। এছাড়াও আহত হয়েছেন মৃত আনিছের ছেলে আনছার (৩৮) ও হাফিজুল ইসলামের স্ত্রী মোছা. মুক্তা খাতুন (২৫)। তারা একই গ্রামের বাসিন্দা।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ জানান, পারকোলা গুচ্ছগ্রাম থেকে যাত্রী নিয়ে শাহজাদপুরে আসছিল ব্যাটারিচালিত একটি অটোভ্যান। পারকোলা এলাকায় পৌঁছালে পেছন থেকে পিকআপ এসে ধাক্কা দিলে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই বৃদ্ধা ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুর্ঘটনার পর পিকআপের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

কাভানের রেকর্ডে মেক্সিকোকে উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ফুটবল অঙ্গনে নতুন এক ইতিহাস গড়েছেন তরুণ বিস্ময় বাংলাদেশি বংশোদ...

তাঞ্জানিয়ায় আইপিইউ সম্মেলনে গেলেন স্পিকার

তাঞ্জানিয়ার আরুসায় অনুষ্ঠিতব্য ১৫৩তম আইপিইউ সম্মেল...

কেন বাংলাদেশে খেলা হলো না ব্রাজিলের

ব্রাজিলের তারকাখচিত ফুটবল দলকে বাংলাদেশে নিয়ে আসার দারুণ একটি সুযোগ তৈরি হয়েছ...

ভাঙারি ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা: প্রধান আসামির জামিন স্থগিত

রাজধানীর মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ)...

শুরু হচ্ছে ফায়ার ম্যারাথন-১০২ এর রেজিস্ট্রেশন

‘Run & Rise for Humanity, Recall 102’ স্লোগানকে সামনে রেখে আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা