সারাদেশ

ফতুল্লায় দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক নিহত

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে বড় বোন জামাইয়ের ছুরিকাঘাতে সুমন আহম্মেদ নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন বলে জানা গেছে। বৃহষ্পতিবার (৭ জানুয়ারি) রাতে মুসলিমনগর এলাকায় এ ঘটনা ঘটে।

সুমন আহম্মেদ কিশোরগঞ্জ জেলার রশিদাবাদ গ্রামের মৃত মোসলেমউদ্দিনের ছেলে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন সাহা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় বোন জামাই হাবিবুল্লাহ ও সুমনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাবিবুল্লাহ ছুরিকাঘাত করে সুমনকে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বোন জামাইকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা