সারাদেশ

ব্রকোলি চাষে কৃষকের মুখে হাসি

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর : পরীক্ষামূলক ভাবে সবুজ ফুলকপি (ব্রকোলি) চাষ করে লাভবান হয়েছেন দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার কৃষক বদিরুজ্জামান। লাভজনক ফলন হওয়ায় কৃষকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সবুজ ফুলকপি (ব্রকোলি)।

দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ি ইউনিয়নের উত্তর জগন্নাথপুর গ্রামের নিজ জমিতে পরীক্ষামূলক ভাবে প্রথম ব্রকোলি চাষ করেছেন কৃষক বদিরুজ্জামান। তিনি যশোরের ইমিস্কো এগ্রো কোম্পানি থেকে ব্রকোলির বীজ সংগ্রহ করেন এবং বাড়িতে মাটি ছাড়াই শুধুমাত্র জৈব সারের ওপরে ককশিটে বীজ থেকে চারা উৎপাদন করেন।

কৃষক বদিরুজ্জামান জানান, তার নিজস্ব ২০ শতক জমিতে পরিক্ষামূলকভাবে ব্রকোলির ২ হাজার চারা রোপণ করেন। রোপণের ৪০ থেকে ৪৫ দিনের মধ্যেই ফলন ঘরে তোলা সম্ভব হচ্ছে। ২০ শতক জমিতে সর্বমোট খরচ হয়েছে ৭ হাজার টাকা। ইতোমধ্যে তিনি ১৫ হাজার টাকার ব্রকোলি বিক্রি করেছেন।

তিনি আশা করছেন ২০ শতক জমিতে ৩০ হাজার টাকার অধিক ব্রকোলি বিক্রি করতে পারবেন। এই ফলন সর্বনিম্ন ২০ থেকে ৩০ টাকা কেজি দরে জমি থেকে ক্রয় করে বাজারে নিয়ে যান ব্যবসায়ীরা। তিনি আরও জানান, এই আবাদে রোগের তেমন কোন প্রভাব নেই। ব্রকোলির বেশ চাহিদা থাকায় এটি বাজারজাত খুব সহজেই করা যায়।

তিনি আরও ২০ শতক জমিতে মারবেল জাতের ব্রকলি চাষ করেছেন। সেটি ৩০ থেকে ৪০ দিনের মধ্যেই ফলন ফলবে। ব্রকলির ফলন দেখতে আসা খবির উদ্দিন ও শাহিদুল ইসলাম জানান, মানুষের মুখে শুনে ব্রকলি নামের সবুজ ফুলকপির চাষ দেখতে এসেছি। এটি সাধারণ ফুলকপির মতোই দেখতে কিন্তু এর রঙ সবুজ।

বদিরুজ্জামানের জমিতে ব্রকোলি চাষ এবং এটি চাষে লাভবান হওয়ায় অন্যান্য কৃষকরাও উদ্বুদ্ধ হচ্ছেন ব্রকোলি চাষে।কৃষক মালি কান্ত বর্মণ ও মোজাফ্ফর হোসেন জানান, ব্রকোলি চাষে বেশ লাভবান হয়েছে বদিরুজ্জামান। তারা বদিরুজ্জামানের কাছে এই সবজি চাষ সম্পর্কে জেনেছেন এবং আগামীতে এই সবজি চাষের পরিকল্পনা করছেন।

বদিরুজ্জামানের কাছেই ব্রকোলির চারা সংগ্রহ করবেন তারা। ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার বলেন, ব্রকোলি খুবই সুস্বাদু, পুষ্টিকর এবং উচ্চমূল্যের সবজি। এটি খুবই দ্রুত ফলন হয়। ফলে এই ফলন ঘরে তোলার পর ওই জমিতে আবারও অন্যান্য ফলন ফলানো যায়।

এখানকার জমিতে ব্রকোলি চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। বদিরুজ্জামান পরীক্ষামূলক ব্রকোলি চাষে লাভবান হয়েছে। তাকে দেখে অন্যান্য কৃষকরাও উদ্বুদ্ধ হচ্ছেন ব্রকোলি চাষে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

বকেয়া বেতন ও অন্যান্য ন্যায্য দাবি আদায়ের দাবিতে চট্টগ্রাম নগরের আতুরের ডিপো...

আইসিসির প্রেসিডেন্ট সহ দুই কর্মকর্তার ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে ও আদালটির কর্মকর্...

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬

গাজা সিটির একটি জনাকীর্ণ ক্যাফেতে ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘ...

ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে ঢাকাকে ৮ জোনে ভাগ

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছ...

বুধবার ঢাকার যেসব মার্কেট বন্ধ

চলুন জেনে নেওয়া যাক বুধবার (১৯ আগস্ট) রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা