যুক্তরাজ্য ফেরত ২৮ যাত্রী কোয়ারেন্টিনে
সারাদেশ

যুক্তরাজ্যফেরত ২৮ যাত্রী কোয়ারেন্টিনে

নিজস্ব প্রতিবেদক, সিলেট : করোনা ভাইরাসের নতুন ধরনের (স্ট্রেইন) সংক্রমণ রোধে যুক্তরাজ্য থেকে ফেরত আরও ২৮ যাত্রীকে সিলেটে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে আসা বিজি-২০২ বিমানের ফ্লাইট সকাল ৯টা ২০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

ফ্লাইটে ৩৪ জন যাত্রী আসেন। তাদের মধ্যে ২৮ জন সিলেটে নামেন। আরও ছয় যাত্রী ওই বিমানে ঢাকায় গিয়ে নামবেন।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিমানের ফ্লাইটে ২৮ জন যাত্রী সিলেটে নেমেছেন। তাদের বিআরটিসি বাসে করে নির্ধারিত হোটেলে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে গত সোমবার (৪ জানুয়ারি) যুক্তরাজ্যফেরত এক শিশুসহ ৪২ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদুল আজহার দিন নির্ধারণে চাঁদ দেখা কমিটির বৈঠক সোমবার

আসন্ন পবিত্র ঈদুল আজহার সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ...

সৌদি আরবে ২৭ মে ঈদুল আজহা 

সৌদি আরবে রোববার (১৭ মে) পবিত্র জিলহজ মাসের চাঁদ দ...

সৌদি আরব পৌঁছেছেন ৬২৫২৮ বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে রোববার (১৭ মে) দিবা...

বেরোবির সাবেক উপাচার্যকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি র...

গজারিয়ায় নানির বাগানবাড়িতে চিরঘুমে কারিনা কায়সার

ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কনটেন্ট ক্রিয়ে...

এ মাসে দেশের আকাশে দেখা যাবে গ্রহ ও নক্ষত্রের মেলা

মে মাসের শেষের দিকে বাংলাদেশে মৌসুমি বায়ুর আনাগোনা...

মস্তিষ্কের প্রতিক্রিয়া আগেই শনাক্ত করবে এআই

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি আরও জটিল এক ক্...

চাঁদ দেখা গেছে, বাংলাদেশে কোরবানির ঈদ ২৮ মে

বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় কোরবানির ঈদ...

ঈদুল আজহায় এক সপ্তাহ ব্যাংক বন্ধ

ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫-৩১ মে পর্যন্ত টানা সাত...

বাংলাদেশ থেকে চার ধরনের কর্মী নিতে চায় কাতার

বাংলাদেশের পাঁচটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা