সারাদেশ

কোম্পানীগঞ্জে সরকারের ১ যুগ পূর্তি উদযাপন

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : আওয়ামীলীগ সরকারের টানা এক যুগ পূর্তি উদযাপন করেছে নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন।

বুধবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে মিলাদ ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটি পালন করা হয়।

উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, উপজেলা আওয়ামীলীগ সম্পাদক নুর নবী চৌধুরী, উপজেলা যুবলীগ সভাপতি গোলাম ছারওয়ার, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এডভোকেট শহিদুর রহমান তুহিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি নিজাম উদ্দিন মুন্না, সাধারণ সম্পাদক শাহফরান লিংকনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগ এর ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আবদুল্লাহ আল মামুন।

সান নিউজ/বিইউ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা