সারাদেশ

কোম্পানীগঞ্জে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের আয়োজনে এ দিবসটি পালন করা হয়।

সোমবার (৪ জানুয়ারি) সকাল ৮টা থেকে উপজেলার সকল ইউনিয়ন থেকে সাবেক-বর্তমান নেতাকর্মীরা রঙ-বেরঙের প্লে-কার্ড, ফেস্টুন, টি-শার্ট, ব্যাজ ধারণ করে ব্যানার নিয়ে শ্লোগানে শ্লোগানে সরকারী মুজিব কলেজ চত্বরে জড়ো হতে থাকে। সকাল ১১টায় কলেজ চত্বর থেকে বসুরহাট বাজারে বিশাল র‌্যালী বের করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়।

এ সময় উপজেলা ছাত্রলীগ সভাপতি নিজাম উদ্দিন মুন্নার সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শাহাব উদ্দিন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহেদুল হক কচি, জহিরুল ইসলাম তানভীর, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তাশিক মির্জা কাদের, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ পরান লিংকন, পৌর ছাত্রলীগের সভাপতি আবদুল আউয়াল মানিক, সম্পাদক জাকের হোসেন হৃদয় প্রমুখ।

পরে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে সভাস্থলে কেক কাটার মধ্য দিয়ে এ ঐতিহাসিক প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচী সমাপ্তি করা হয়।

সান নিউজ/বিইউ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি

জলবায়ু পরিবর্তনের কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিছু পরিচিত দৃশ্য -...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

আবারও ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

ভয়াবহ ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আবারও ভূমিকম্পে কেঁপে...

এশিয়ান গেমসের জন্য তরুণদের নিয়ে আফগানিস্তানের দল

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে অপেক্ষাকৃত অনভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের প্রাধান...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

আল-কায়েদার ‘গোপন সেল’ নিয়ে জাতিসংঘের উদ্বেগ, বাড়ছে নিরাপত্তা ঝুঁকি

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সাম্প্রতিক সময়ে একের পর এক বোমা ও বিস্ফোরক উদ্ধ...

গাইবান্ধায় ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

গাইবান্ধায় ইয়াবা ট্যাবলেটসহ মুন্নাফ মিয়া (২২) ও শুভ চন্দ্র দাস (২৫) নামে দুই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা