সারাদেশ

খাগড়াছড়িতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (৪ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলস্থ বঙ্গবন্ধুর ভাস্কর্য্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।

পরে দলীয় কার্যালয়ে এসে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আলোচনা সভা করে সংগঠনটি। খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরার সভাপতিত্বে সদস্য অর্ণব ত্রিপুরা টুটুল এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এতে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, পার্থ ত্রিপুরা জুয়েল, যুগ্ম সম্পাদক এমএ জব্বার, জেলা পরিষদ সদস্য মাঈন উদ্দিন, জেলা যুবলীগ সভাপতি যতন কুমার ত্রিপুরা, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা ইকবাল বাহার, টিকো চাকমা, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. মনির হোসেনসহ অঙ্গ-সংগঠনের নেতারা এ সময় অংশ নেয়।

আলোচনা সভায় প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস গৌরবের। কর্মদক্ষতা দিয়ে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে ছাত্রলীগ । আগামী দিনেও এই ছাত্রলীগ দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে প্রত্যাশা জানিয়ে তিনি আগামী ১৬ জানুয়ারি ২০২১ খাগড়াছড়িতে পৌরসভা নির্বাচনে নৌকার বিজয়ে ছাত্রলীগকে এক হয়ে কাজ করার আহবান জানান। এর আগে সকালে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

সান নিউজ/এএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা