সারাদেশ

গোপালগঞ্জে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলায় ডিজিটাল প্লাটফর্ম অনলাইন ক্লাস পরিচালনায় বিশেষ অবদান রাখায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়েছে।

সোমবার (৪ জানুয়ারি) সকালে গোপালগঞ্জ জেলা শিক্ষা অফিস এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।

গত ২০২০ সালে দেশে করোনা পরিস্থিতির কারণে স্কুল বন্ধ থাকায় সরকারি নির্দেশনা মোতাবেক দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় গোপালগঞ্জ জেলাতেও অনলাইনে পাঠদান কর্মসূচি গ্রহণ করা হয়। অনলাইনে এ পাঠদান কর্মসূচিতে জেলার যে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বিশেষ ভূমিকা রেখেছে এবং ভাল মানের অনলাইন শিক্ষা কাযক্রম পরিচালনা করেছে তাদের মধ্যে হতে ২টি কলেজ, ২টি স্কুল ও ২ টি মাদ্রাসাকে এ সম্মাননা প্রদান করা হয়।

গোপালগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ঢাকা অঞ্চলের পরিচালক মো. মনোয়ার হোসেন।

এ সময় অন্যান্যদের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ঢাকা অঞ্চলের উপ-পরিচালক সাখায়েত হোসেন বিশ্বাস, সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. মহব্বত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মো. ইলিয়াছুর রহমান, শরিয়তপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. এমারত মিয়া উপস্থিত ছিলেন।

সান নিউজ/জিএমএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের বিকাশের প্রত্যয়ে দাগনভূঞায় জার্সি উন্মোচন

ফেনীর দাগনভূঞা উপজেলার মধ্যম কেরোনিয়া স্পোর্টস অ্য...

মোংলায় নিলামের অপেক্ষায় ৪০০ কোটি টাকার পণ্য, বড় রাজস্ব ঘাটতির শঙ্কা

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা কাস্টমস হা...

ঢাকা-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীদের অবরোধ

মাদারীপুর জেলার সিমান্তবর্তী চরপ্রসন্নদী, মুকসুদপু...

নওগাঁয় দুটি অবৈধ ইটভাটায় অভিযান ও জরিমানা

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান...

আ’লীগের পদধারী সরকারি স্কুলের প্রধান শিক্ষক  বাচ্চু বেপারী, শিবচরে বিতর্কের ঝড়

মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজা ইউনিয়নের ১৭৪ নং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা