সারাদেশ

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  

নিজস্ব প্রতিনিধি, ভোলা: ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সোমবার (৪ জানুয়ারি) সকালে ভোলা জেলা ছাত্রলীগের আয়োজনে শহরের বাংলা স্কুল মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এসময় নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ফেষ্টুনসহ র‌্যালিতে অংশ নেয়। ভোলা জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক জহিরুল ইসলাম নকীব ও এনামুল হক আরজু র‌্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এর মধ্যদিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। পরে র‌্যালি শেষে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামী লীগ এর প্রচার সম্পাদক ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা, ভোলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ, ভোলা জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি আবিদুল আলম আবিদ, সাবেক সাধারণ সম্পাদক আকতার হোসেন, ছাত্রলীগের সাবেক সিনিয়র সভাপতি তৈয়বুর রহমান, আসিফ মাহামুদ মার্শেল প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান হ্যাভেন, মাসরুর নিলয়, রাইহান আহমেদ, নেওয়াজ শরীফ কুতুব, হিমেল মাহামুদ, জাকারিয়া হোসেন অমি সহ আরও অনেকে।

উল্লেখ্য, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয় সংগঠনটি। তার নেতৃত্বেই ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়।

সান নিউজ/আইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা