সারাদেশ

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর নবনিযুক্ত চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাঙামাটিতে বসবাসরত গুর্খা সম্প্রদায়ের প্রতিনিধিরা।

সোমবার (৪ জানুয়ারি) সকালে জেলা পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎকালে প্রথমে গুর্খা সম্প্রদায়ের প্রতিনিধিরা নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় ও পরে গুর্খাদের ঐতিহ্যবাহী উত্তরীয় ও টুপি চেয়ারম্যানের মাথায় পরিয়ে দিয়ে সম্মান প্রদর্শন করেন।

সাক্ষাৎকালে জেলা পরিষদ চেয়ারম্যান গুর্খা সম্প্রদায়ের নেতৃবৃন্দদের শুভেচ্ছা জানিয়ে বলেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রতিতে বিশ্বাসী। তাই দেশের অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরদের ন্যায় গুর্খা সম্প্রদায়কে নৃ-গোষ্ঠী হিসেবে সরকারী স্বীকৃতি দিয়ে অর্ন্তভুক্ত করেছে। তিনি বলেন, দেশের সকল জনগোষ্ঠীর কল্যাণ ও ভাগ্য উন্নয়নে সরকার কাজ যাচ্ছে। সরকারী নীতি অনুস্মরণ করে সকল সম্প্রদায় যে সকল সুযোগ সুবিধা পাবে সে সকল সুবিধা তাদের প্রদান করা হবে।

এ সময় গুর্খা সম্প্রদায়ের প্রতিনিধি সঙ্গীত শিক্ষক মনোজ বাহাদুর গুর্খা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের সকল সম্প্রদায়ের মানুষের প্রতি যেমন আন্তরিকতা ও ভালোবাসা ছিলো, তেমনী তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধর্ম-বর্ণ মানুষের প্রতি আন্তরিকতা রয়েছে। প্রধানমন্ত্রীর আন্তরিকতা ও দূর-দর্শিতার ফলে দেশে বসবাসরত গুর্খা সম্প্রদায়কে নৃ-গোষ্ঠীদের মধ্যে অর্ন্তভুক্ত করেছে। এ জন্য তিনি সকল গুর্খা সম্প্রদায়ের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তিনি বলেন, দেশে অন্যান্য সম্প্রদায়ের ন্যায় গুর্খা সম্প্রদায়েরও রয়েছে নিজস্ব ভাষা, শিক্ষা, ঐতিহ্য সংস্কৃতি, অলংকার, পোশাক-পরিচ্ছদ, কৃষ্টি ও কালচার। তাই জেলা, উপজেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত সকল সাংস্কৃতিক অনুষ্ঠানে গুর্খা সম্প্রদায় যেন তাদের সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি সরকারী সকল সুযোগ সুবিধা পায় সে বিষয়ে সু-দৃষ্টি রাখার জন্য তিনি চেয়ারম্যানকে অনুরোধ জানান।

সাক্ষাৎকালে গুর্খা সম্প্রদায়ের প্রতিনিধি বিশিষ্ট সঙ্গীত শিক্ষক মনোজ বাহাদুর গুর্খা, তার সহধর্মীনি লক্সী মানঝি গুর্খা, দৈনিক গিরিদর্পন সম্পাদক আলহাজ্ব একেএম মকছুদ আহমেদ, সাংবাদিক মিল্টন বাহাদুর গুর্খা, নানিয়ার সরকারী কলেজের প্রভাষক হিমাদ্রি বাহাদুর গুর্খা, সমাজ উন্নয়ন কর্মী বরুন নেওয়ার (বাংলা), শিক্ষক মঙ্গঁল বাহাদুর ছেত্রী, সাংবাদিক শম্পু বাহাদুর থাপা, ছাত্র নেতা অপুশ্রীং লেপচা, মাসৌখে মানজিসহ অন্যান্য নেত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।শেষে দৈনিক গিরিদর্পণ সম্পাদক আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদ ও গুর্খা সম্প্রদায়ের প্রতিনিধি সংগীত শিক্ষক মনোজ বাহাদুর গুর্খা তাদের নিজস্ব লেখা বই চেয়ারম্যানের হাতে উপহার স্বরূপ তুলে দেন।

উল্লেখ, বাংলাদেশ গেজেটের এস, আর, ও নং-৭৮-আইন ২০১৯, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন, ২০১০ (২০১০) সনের ২৩ নং আইন) এর ধারা ১৯ এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার উক্ত আইনের তফসিলের পরিবর্তে নিন্মরুপ নতুন তফসিল প্রতিষ্থাপন করে তফসিল ধারা ২ (১) ও ধারা ১৯ দ্রষ্টব্যের ক্রমিক নং-৩০ এ গুর্খা সম্প্রদায়কে অন্তভুক্ত করা হয়েছে।

সান নিউজ/কেউই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

কর্ণফুলীতে ট্রলারে আগুনের ঘটনায় দগ্ধ দুই নাবিকের মৃত্যু  

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ ছয়...

নোয়াখালীতে ৫৮ বোতল বিদেশি মদসহ কারবারি গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে ৫৮ বোতল বিদেশি মদসহ মো. মামুন (৪২) নামের এক মা...

ঢেউটিন চাইতে যাওয়ায় কৃষককে জরিমানা করলেন ইউএনও

কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদে ঢেউটিন সহায়তার আবেদন নিয়ে যাওয়ায় এক কৃষককে প্র...

নবম পে-স্কেল কার্যকর, ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন

১ জুলাই থেকে কার্যকর হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত নবম প...

আমবাড়ীতে কৃষকদেরকে পাওয়ার ট্রিলার বিতরণ

আমবাড়ীতে ফুলবাড়ী অঞ্চলের আমবাড়ী এরিয়ার আওতাধীন আমবাড়ী শাখা থেকে আগত প্রান্তিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা