সারাদেশ

আ.লীগ নেতার বিরুদ্ধে ফসলি জমির মাটি কাটার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় আইন অমান্য করে ক্ষমতাসীন দলের এক প্রভাবশালী নেতা ফসলি জমির মাটি কেটে নিচ্ছে তার ইটভাটায়। অন্যদিকে জমির মাটি আনা-নেয়ার কাজে ব্যবহৃত আট চাকার ট্রলির চাপে নষ্ট হচ্ছে সংশ্লিষ্ট অঞ্চলের রাস্তাঘাট।

জানা যায়, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য শ্যামল কুমার সাহা সরকারি আইন না মেনে বোয়ালমারী সদর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে অবস্থিত তার ইটভাটায় (RMS) দীর্ঘদিন ধরে আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের শিরগ্রামের একটি ফসলি জমি থেকে মাটি কেটে নিচ্ছেন। এতে নিয়ম বহির্ভূতভাবে ফসলি জমির শ্রেণি পরিবর্তন করা হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, এখন যে ফসলি জমি থেকে মাটি কেটে নেয়া হচ্ছে তার পাশেই সদ্য খননকৃত একটি বিশাল পুকুর। স্থানীয়রা জানায়, গভীর রাতে ওই পুকুর থেকে নিষিদ্ধ ড্রেজারের সাহায্যে প্রায় তিন মাস ধরে মাটি কেটে ওই ভাটায় নেয়া হয়েছে। এখন তারই পাশে ফসলি জমি থেকে এক্সকেভেটরের সাহায্যে মাটি কেটে নিয়ে গভীর পুকুর তৈরি করা হচ্ছে। গত এক মাস ধরে মাটি কাটা হলেও প্রশাসন নিশ্চুপ। এতে ফসলি জমির আয়তন হ্রাস পাচ্ছে।

সূত্র মতে, সরকারি নিয়ম অনুযায়ী পুকুর, খাল-বিল, নদ-নদী, চরাঞ্চল, পতিত ও আবাদী জমি থেকে মাটি কাটা নিষিদ্ধ। এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে নির্মিত উপজেলা, ইউনিয়ন বা গ্রামীন সড়ক ব্যবহার করে কোন ভারী যানবাহন দিয়ে ইট বা ইটভাটার কাঁচামাল আনা নেয়া নিষিদ্ধ। কিন্তু এর কোন নিয়মই মানছেন না ওই প্রভাবশালী ব্যবসায়ী এবং আ'লীগ নেতা শ্যামল কুমার সাহা।

অন্যদিকে, জমির মাটি আনা-নেয়ার কাজে ব্যবহৃত আট চাকার ট্রলির চাপে নষ্ট হচ্ছে সংশ্লিষ্ট অঞ্চলের রাস্তাঘাট।

ওই ইটভাটার মাটি টানার কাজে ব্যবহৃত আট চাকার ট্রলির চাপে রাস্তা দেবে ও ভেঙে যাওয়ায় গত ১৪ ডিসেম্বর উপজেলার গুনবহা ইউনিয়নের জালিয়াডাঙ্গা নামক স্থানে মানববন্ধন করে এলাকাবাসী।

এ ব্যাপারে আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল ইসলাম বলেন, আসলে আমরাতো অনেক কাজে ব্যস্ত থাকি। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেব।

সান নিউজ/কেএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

শেখ হাসিনা ফিরলে আইনি ব্যবস্থা : সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফিরে আসলে ত...

ঢাকায় রোমানিয়ার ভ্রাম্যমাণ ভিসা মিশন

ইউরোপের দেশ রোমানিয়ায় উচ্চশিক্ষার স্বপ্ন দেখা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সু...

শ্রমিকের সমস্যা যেখানে, শ্রমিক কল্যাণ ফেডারেশন সেখানে : আতিকুর রহমান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, &lsq...

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি, প্যাট্রিয়ট মোতায়েন

ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের সংঘাতের শঙ্কা তৈরি হওয়ার প্রেক্ষাপটে নিজেদের ম...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা