সারাদেশ

কেসিসি’র সংরক্ষিত আসনে কাউন্সিলরের শূন্যপদে উপনির্বাচন 

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনা সিটি কর্পোরেশন(কেসিসি) এর ১০ নম্বর সংরক্ষিত আসনে কাউন্সিলরের শূন্যপদ উপনির্বাচন অুনষ্ঠিত হবে আগামী ১৩ ফেব্রুয়ারি। খুলনা আঞ্চলিক নির্বাচন কার্যালয় এ বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী উপনির্বাচনে আগামী ১৩ ফেব্রুয়ারি-২০২১ (শনিবার) সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।

শূন্যপদে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৭ জানুয়ারি। মনোনয়নপত্র যাচাই বাছাই ১৮ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৮ জানুয়ারি-২০২১।

শূন্যপদে উপনির্বাচনের মনোনয়নপত্র নির্ধারিত সময় ও তারিখ অনুযায়ী খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (রিটার্নিং অফিসার) এর কার্যালয় অথবা খুলনা সদর থানা নির্বাচন অফিসার (সহকারী রিটার্নিং অফিসার) এর কার্যালয় হতে সংগ্রহ করা যাবে।

খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়েছে।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা