কিশোরগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত
সারাদেশ

কিশোরগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত, ট্রেন যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের কুলিয়ারচর কালীপ্রসাদ এলাকায় কনক্রিট স্লিপার বোঝায় মালগাড়ির এক বগির চার চাকা লাইনচ্যুত হয়েছে। এর ফলে ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

সোমবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

কিশোরগঞ্জের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মো. জয়নাল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার জানান, ভোরে জামালপুর জেলার দুরমুট স্টেশন থেকে মালবাহী ট্রেনটি চট্টগ্রাম লাইনের ইমামবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে আসে। পথে কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের কালিকাপ্রসাদ নামক স্থানে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এর ফলে ভৈরব-ময়মনসিংহ রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। এরই মধ্যে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনা স্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার আরও জানান, উদ্ধারকারী ট্রেন পৌঁছার পর লাইন স্বাভাবিক হতে প্রায় ৩ থেকে ৪ ঘণ্টা সময় লাগতে পারে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা