কোয়ারেন্টাইনের ভয়ে ফ্লাইট বাতিল করলেন ১৫২ জন 
সারাদেশ

কোয়ারেন্টাইনের ভয়ে ফ্লাইট বাতিল করলেন ১৫২ জন 

নিজস্ব প্রতিনিধি, সিলেট : যুক্তরাজ্য থেকে কোনো যাত্রী আসলে ১৪ দিন তাদের নিজ খরচে হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। বাংলাদেশ সরকারের এমন নির্দেশনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কাটা ১৫২ যাত্রী তাদের ফ্লাইট বাতিল করেছেন। যে কারণে সোমবার (৪ জানুয়ারি) লন্ডন থেকে ৪৮ জন যাত্রী সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট কার্যালয়ের ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার জানান, সোমবার বিমানের যে ফ্লাইটটি সিলেটে এসে পৌঁছাবে, সে ফ্লাইটে দু’শতাধিক যাত্রী দেশে আসার জন্য টিকেট কেটেছিলেন। কিন্তু দেশে নিজ খরচে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে এই ভয়ে ১৫২ জন যাত্রী তাদের ফ্লাইট বাতিল করেছেন। এ কারণে মাত্র ৪৮ জন যাত্রী নিয়ে লন্ডন থেকে ফ্লাইট আসবে।

এরইমধ্যে যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য নগরের দুটি হোটেল প্রস্তুত করেছে সিলেট জেলা প্রশাসন। আজ দুপুরে দেশে ফেরা যাত্রীরা নগরের দরগাহ গেট এলাকার হোটেল হলি গেট ও হোটেল স্টার স্পেসিফিকে নিজ খরচে কোয়রেন্টাইনে থাকবেন।

সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (কোভিড-১৯ ও মিডিয়া সেল) শামমা লাবিবা অর্ণব বলেন, নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনার পর যুক্তরাজ্য প্রবাসীদের অনেকেই দেশে আসার আগ্রহ হারিয়েছেন।

ওসমানী বিমানবন্দর সূত্রে জানা যায়, সপ্তাহের প্রতি সোমবার ও বৃহস্পতিবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জতিক বিমানবন্দরে বিমানের সরাসরি ফ্লাইট আসে। সর্বশেষ গত ২৪ ডিসেম্বর ২০২ জন, গত ২৮ ডিসেম্বর ২০২ জন এবং ৩১ ডিসেম্বর ২৩৭ যাত্রী নিয়ে বিমানের তিনটি ফ্লাইট ওসমানী বিমানবন্দরে আসে। এই তিনদিন আসা যাত্রীদের মধ্যে যথাক্রমে ১৬৫, ১৪৪ ও ২০২ জন ছিলেন সিলেটের যাত্রী। বাকিরা ঢাকায় চলে যান।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা