সারাদেশ

সাংসদ দীপংকর ও  জেলা পরিষদ চেয়ারম্যান বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : রাঙামাটির জুরাছড়িতে দীপংকর তালুকদার এমপির দীন ব্যাপী অনুষ্ঠান কর্মসূচি অনুষ্ঠিত হয়। রোববার (৩ জানুয়ারি) রাঙামাটি আসনের সাংসদ দীপংকর তালুকদার এমপি এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী রাঙামাটির জুরাছড়িতে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

প্রথমে সাংসদ দীপংকর তালুকদার এবং চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী পরিষদের অর্থায়নে নির্মিত সুবলং খাগড়াছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভবন উদ্বোধন করেন। এরপর জুরাছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে অতিথিবৃন্দ জুরাছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত সংবর্ধনা সভায় যোগদান করেন এবং দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন।

বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণকালে অতিথিরা বলেন, প্রত্যন্ত এলাকায় শিক্ষা বিস্তারে পরিষদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। বর্তমান সরকার দেশের অন্যান্য জেলার ন্যায় রাঙামাটি জেলার অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, কৃষিসহ সকল বিষয়ে উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তারা বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার উন্নয়নে বিনামূল্য বই বিতরণ, শিক্ষাবৃত্তি, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ’সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে।

তারা আরও বলেন, শিক্ষার মান বাড়াতে শুধু সরকারের একক প্রচেষ্টা নয় অভিভাবক, শিক্ষক’সহ সকলকে এর উন্নয়নে এগিয়ে আসতে হবে।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কান্তি চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বাদল চন্দ্র দে, সদস্য ঝর্ণা খীসা, সদস্য প্রবর্তক চাকমা, সদস্য প্রিয় নন্দ চাকমা, সাবেক পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, জুরাছড়ি থানার ওসি শফিউল আজম, জুরাছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি চারু বিকাশ চাকমা, জুরাছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিরন্তন চাকমা, সুবলং খাগড়াছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধর্ম চন্দ্র চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত

ভারত নারী ক্রিকেট দলকে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ জেতানোর কারিগর হারমানপ্রীত ক...

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

ইসরায়েল পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের দূতাবাস বন্ধ করে দিলে পাল্টা পদক্ষেপ হি...

যেসব অভিযোগে শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিক ও শি...

নায়িকার গালে হঠাৎ হাত, ভাইরাল ভিডিওতে বিতর্ক

কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রচিতা রামের জন্মদিনের অনুষ্ঠানে ঘটে যাওয়া...

শিশুরা প্রতিভা বিকাশের সুযোগ পেলে দেশের ভিত্তি মজবুত হবে

শিশুদের প্রতিভা ও গুণাবলি বিকাশের সুযোগ করে দিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা