সারাদেশ

রোড ডিভাইডার ও স্পিড ব্রেকারের দাবিতে নরসিংদীতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : নরসিংদীর বেলাব উপজেলার দড়িকান্দিতে সড়ক দূর্ঘটনা রোধের লক্ষ্যে রোড ডিভাইডার ও স্পিড ব্রেকারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রোববার (৩ জানুয়ারী) বিকেলে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় কয়েকশত নারী পুরুষ শতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।

এসময় তারা বিগত সময়ে আহত ও নিহতদের তালিকা তুলে ধরেন। এলাকাবাসী জানান, গত ৪ বছরে এখানে দূর্ঘটনায় নিহত হয়েছে প্রায় অর্ধ শতাধিক এবং আহত হয়েছে প্রায় দুই শতাধিক নারী পুরুষ। এদের মধ্যে অনেকে পঙ্গুত্ব বরণ করে দূর্বিসহ জীবন-যাপন করে যাচ্ছে।

সর্বশেষ গত ১ জানুয়ারী শুক্রবার বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যুর মিছিলে শামিল হলো তিন সহোদর বোন সহ তাদের আরও দু আত্মীয়। এ দুর্ঘটনায় কেঁপে উঠে জেলা সহ পুরো দেশ।

যার ফল শ্রুতিতে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য এলাকাবাসি ও সুধীজনেরা এদূর্ঘটনা রোধে দূর্ঘটনা কবলিত স্থানে স্পিড ব্রেকার ও রোড ডিভাইডার নির্মাণের দাবীতে রাস্তায় নামেন।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে তাদের দাবী বাস্তবায়নের আহবান জানান। এ ব্যাপারে নরসিংদী জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দারের দৃষ্টি আকর্ষণ করলে তিনি জানান, প্রথমে আমরা স্থানটি পরিদর্শন করবো তারপর প্রয়োজন মনে হলে দাবী বাস্তবায়ন করবো।

এ সময় এলাকাবাসীর পাশাপাশি অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক লাল সবুজের দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক সোহেল আহমেদ। বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মাষ্টার, কিন্টার গার্টেন এসোসিয়েশনের সভাপতি জাহানুল হক বাবুল, বেলাব প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোশারফ হোসেন নীলু, বর্তমান সভাপতি শেখ আঃ জলিল, সাংবাদিক মোঃ ছাবির উদ্দিন রাজু, সাংবাদিক শওকত আলী মাষ্টার প্রমুখ ।

সান নিউজ/এসআইআর/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ আগ...

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত হলেন

সব মামলায় জামিন পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ...

স্ত্রী, সন্তান ও শ্বশুরসহ কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি সাংবাদিক নিহত

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত...

এসএসসি পরীক্ষা ২০২৭ দুই মাস পিছাবে ! 

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের চেয়ে প্রায় দুই মাস পিছিয়ে...

পে–স্কেল নিয়ে জাফর ইকবাল-ববিতার গান ভাইরাল

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা