সারাদেশ

এমসি ছাত্রাবাসে গণধর্ষণের অভিযোগ গঠন ১০ জানুয়ারি

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণ মামলায় পুলিশের দেয়া অভিযোগপত্রের উপর নারাজি দিয়েছে বাদিপক্ষ। তাদেরকে এক সপ্তাহ সময় দিয়েছে আদালত।

রোববার (৩ জানুয়ারি) সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আসামিদের উপস্থিতিতে বিচারক মোহিতুল হক এ তারিখ নির্ধারণ করেন।

আগামী ১০ জানুয়ারি রোববার অভিযোগ গঠনের শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। এই আদালতের পিপি রাশেদা সাইদা খানম জানিয়েছেন, বাদিপক্ষ এই সময়ের মধ্যে অভিযোগপত্র পর্যালোচনা করবেন। তারা নারাজি না থাকলে অভিযোগ গঠনের মধ্যদিয়ে চাঞ্চল্যকর এ মামলার বিচারকাজ শুরু হবে।

উল্লেখ্য, গত বছরের ২৫ সেপ্টেম্বর এমসি কলেজ হোস্টেলে স্বামীকে আটকে রেখে নববধূকে গণধর্ষণ করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। ধর্ষিতার স্বামীর দায়ের করা মামলার প্রেক্ষিতে ৮ জনকে অভিযুক্ত করে ৩ ডিসেম্বর অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

রোববার শুনানি শেষে বাদিপক্ষকে নারাজির সময় দেয়া হয়। এদিকে একই মামলায় আদালতে জামিন চাইলে আসামী শাহ মাহবুবুর রহমান রনির আবেদন নামঞ্জুর করেছেন বিচারক।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা