সারাদেশ

পাবনায় নসিমন উল্টে ২ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, পাবনা : নসিমন উল্টে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। পাবনার ঈশ্বরদী উপজেলার লালন শাহ সেতুর পাকশী টোল প্লাজার গোলচত্বর এলাকায় রোববার (৩ জানিুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভেড়ামারা উপজেলার চরদামুকদিয়া এলাকার মৃত ইব্রাহিমের ছেলে আবদুল খালেক (৩৩) ও ভেড়ামারা উপজেলার মসলেমপুর পশ্চিম বাহিরচর এলাকার আজগর আলীর ছেলে আনিসুর রহমান (৪৪)। নিহতরা সবাই ম্যাক্স কোম্পানির শ্রমিক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার একটি নসিমনে (তিন চাকার যানবাহন) করে ৫ শ্রমিক ভেড়ামারা থেকে রূপপুরের দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে নসিমনটি লালন শাহ সেতুর পাকশী টোল প্লাজার গোল চত্বর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। এ সময় নসিমনের নিচে চাপা পড়ে খালেক ঘটনাস্থলেই মারা যান। অন্যদের সেখান থেকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনিসুরকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ওসি শেখ নাসির উদ্দিন জানান, নিহত দুজনের মৃতদেহ এখনও পুলিশের হাতে আসেনি। তাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগও পাওয়া যায়নি। এ ঘটনার পর নসিমনচালক পলাতক রয়েছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

সৌদির ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৩

সৌদি আরবের তিন শহর খামিস মুশাইত, আবহা ও তাইফে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরা...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা