সারাদেশ

বোয়ালমারী পৌর নির্বাচন উপলক্ষে লিয়াকত শিকদারের পথসভা

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে রোববার (৩ জানুয়ারি) বেলা সাড়ে বারোটায় এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার তালতলা বাজারে ১নং ওয়ার্ড আ'লীগ আয়োজিত পথসভায় ওয়ার্ড আ'লীগের সভাপতি মিজানুর রহমান মিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট মো. লিয়াকত শিকদার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নৌকায় ভোট দিন, উন্নয়ন বুঝে নিন। বোয়ালমারী পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত আ'লীগের কোন প্রার্থী মেয়র নির্বাচিত হতে পারেনি। এটা আমাদের জন্য লজ্জার। এবার সময় এসেছে এই লজ্জা নিবারণের।

যোগ্য নেতৃত্ব ছাড়া উন্নয়ন সম্ভব নয়। বিএনপি’র মেয়রের আমলে নিম্নমানের উন্নয়ন কাজ হয়েছে। তাই তাকে আর মেয়র হিসেবে নির্বাচিত করা উচিত হবে না।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের জন্য আগামীতে এলাকায় যে বরাদ্দ দেবেন তা বাধাগ্রস্ত না করতে তিনি নৌকার প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান মিন্টু, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আকমল হোসেন মোল্যা, চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ মো. সেলিমুজ্জামান লিটু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস রাহাদুল আখতার তপন, স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সাংবাদিক কামরুল সিকদার, ঢাকা মহানগর (উত্তর) ছাত্রলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান, সাবেক ছাত্রনেতা মো. সোহরাব হোসেন, মেহেদি হাসান, সৈয়দ মর্তুজা তমাল, আশিনুজ্জামান রাতুল, মোল্যা আশিক প্রমুখ।

এছাড়া শনিবার রাতে পৌরসভার ২ ও ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত জনসভায় লিয়াকত শিকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দলীয় প্রার্থীর পক্ষে ভোট চেয়ে বক্তব্য রাখেন।

সান নিউজ/কেএস/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা