সারাদেশ

শিয়ালের কামড়ে অর্ধশত আহত

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শিয়ালের কামড়ে অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছে।

শনিবার (২ জানুয়ারী) রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের তাঁজপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, হঠাৎ দুটি শিয়াল কিছু বুঝার আগেই গ্রামের অর্ধশতাধিক নারী-পুরুষ ও শিশুকে কামড়িয়ে আহত করে দ্রুত পালিয়ে যায়।

এ সময় স্থানীয়দের মাঝে আতংক ছড়িয়ে পরে। এক পর্যায়ে গ্রামবাসী একটি শিয়াল পিটিয়ে মেরে ফেলে। আহতদের মধ্যে অধিকাংশরাই নারী ও শিশু। আহতদের মধ্যে ৩২ জনকে জেলা শহরের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে আতংকে স্থানীয় এলাকাবাসী লাঠি সোটা নিয়ে রাত জেগে পাহারা দিয়েছে।

প্রত্যক্ষদর্শী হারুন মিয়া বলেন, হঠাৎ একটি শিয়াল আমার ভাই ও ভাতিজিকে কামড়িয়ে পালিয়ে যায়। তাদের চিৎকারে প্রতিবেশী গোলাপ মিয়া এগিয়ে এসে একটি শিয়ালকে ঝাপটিয়ে ধরলে সবাই গিয়ে শিয়ালটি পিটিয়ে মেরে ফেলে। বাকি আর একটি শিয়াল পালিয়ে যায়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন জানান, হাসপাতালে ৩২ জন রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজন টিকা দেয়া হয়েছে।

সান নিউজ/পিডি/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা