সারাদেশ

সিলেটে করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৬

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ১৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন এবং সুস্থ হয়েছেন ২৬ জন।

মৃতদের দু'জনেই সিলেট জেলার অধিবাসী। এদের নিয়ে বিভাগজুড়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৬৫। এরমধ্যে সিলেট জেলার ২০১, সুনামগঞ্জের ২৬ , হবিগঞ্জের ১৬ ও মৌলভীবাজারের ২২ জন।

নতুন শনাক্তকৃত ১৬ জনকে নিয়ে বিভাগজুড়ে মোট শনাক্তের সংখ্যা ১৫ হাজার ৫শ' ৩৭। এরমধ্যে সিলেট জেলায় ৯ হাজার ১শ' ৭৭, সুনামগঞ্জের ২ হাজার ৫শ' ১৫, হবিগঞ্জের ১ হাজার ৯শ' ৬২ ও মৌলভীবাজারের ১ হাজার ৮শ' ৮৩ জন।

নতুন সুস্থ হওয়া ২৬ জনের মধ্যে সিলেটের ২১ এবং হবিগঞ্জের ৫ জন। সব মিলিয়ে বিভাগজুড়ে মোট সুস্থ রোগীর সংখ্যা ১৪ হাজার ৫শ' ৮৪।

এরমধ্যে সিলেট জেলার ৮ হাজার ৭শ' ৭০, সুনামগঞ্জের ২ হাজার ৪শ' ৭১, হবিগঞ্জের ১ হাজার ৬শ' ২ ও মৌলভীবাজারের ১ হাজার ৭শ' ৪১ জন।

বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২ হাজার ৬৬ জন। এরমধ্যে ৩৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর অন্যরা ভর্তি উপসর্গ নিয়ে।

রোববার সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুলতানা রাজিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা