সারাদেশ

শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন লক্ষ্মীপুরের মেয়র

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহেরের অর্থায়নে ৮ হাজার শীতার্ত ও নিম্নআয়ের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

রোববার (৩ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কম্বল বিতরণের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এ এইচএম কামরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর আলীয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবদুল্লাহ, কাউন্সিলর কামাল উদ্দিন খোকন, মোহাম্মদ আলী, আবুল খায়ের স্বপন ও জাহিদুজ্জামান চৌধুরী রাসেল প্রমুখ।

আয়োজকরা জানায়, প্রতিবছর লক্ষ্মীপুর পৌরসভার শীতার্ত মানুষের মাঝে মেয়র তাহেরের উদ্যোগে কম্বলসহ শীতবস্ত্র বিতরণ করা হয়। এর ধারাবাহিকতায় এবার পৌরসভার ১৫টি ওয়ার্ডের শীতার্ত ৮ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বক্তারা বলেন, শীতে মহামারি করোনা নতুন করে রূপ নিয়েছে। এর থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন থাকতে হবে। এ শীতে নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে সমাজের ধর্নাঢ্যদের এগিয়ে আসার আহ্বান জানান।

সান নিউজ/জেইউবি/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা