সারাদেশ

অবশেষে নিয়ন্ত্রণে এলো কনকা কারখানার আগুন

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পুরান টিপুরদী এলাকায় কনকা ইলেকট্রনিক্সের কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের সাড়ে ৪ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে।

রোববার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের ওই কারখানায় আগুন লাগে। বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে।

আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের সোনারগাঁ, বন্দর, ডেমরা স্টেশনের ১২টি ইউনিট ও ৮০ জন কর্মী। এতে সহায়তা করে পুলিশ, র‌্যাব, স্বেচ্ছাসেবী ও স্থানীয়রা।

শ্রমিকরা জানান, সকালে কাজে যোগ দেয়ার পরপরই আগুন লাগে।এসময় ইঞ্জিনিয়ার আতিক ও আরেকজন শ্রমিক আহত হয়েছেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে কাজ শুরু করি। আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে প্রধান ফটক নির্মাণাধীন থাকায় ভেতরে প্রবেশে আমাদের বেগ পেতে হয়েছে। তাই আমাদের গাড়ি ভেতরে প্রবেশে সমস্যা হয়। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষকণিকভাবে জানানো সম্ভব হচ্ছে না।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত। প্লাস্টিক ও পেট্রোলিয়াম পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সোনারগাঁ থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে, ডাম্পিং চলছে। পুলিশ ও স্থানীয়রাও ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তা করেছেন।

ঢাকা বিভাগের ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্মন জানান, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছি। দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন জরা হয়েছে। ক্ষতি নিরূপণ করা যায়নি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা