সারাদেশ

কিশোরগঞ্জে সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত  

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ : বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৩ জানুয়ারি ) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান শাহজাহান।

আলোচনা সভা শেষে মরহুম সৈয়দ আশারাফুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজলসহ দলীয় নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

২০১৯ সালের এই দিনে থাইল্যান্ডের একটি হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ আশরাফুল ইসলাম মৃত্যুবরণ করেন।

সান নিউজ/এমকেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা