সারাদেশ

রাতের আধারে দুই জেলায় বাসে আগুন

নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরব এবং ব্রাহ্মণবাড়িয়ায় দুটি বাসে রহস্যজনক আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৩ জানুয়ারি) রাতে কাছাকাছি সময়েই দুটি ঘটনাই ঘটে। আগুন লাগা এবং বাস দুটি ভস্মীভূত হওয়ার ধরণও একই। রহস্যজনক দু'টি অগ্নিকাণ্ডের কারণ জানেন না বাসের যাত্রী, প্রত্যক্ষদর্শী কিংবা ফায়ার সার্ভিস।

কিশোরগঞ্জ :

রোববার দিনগত রাত ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ে অনন্যা সুপার পরিবহনের একটি যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, বাসটি ঢাকা থেকে ভৈরবে এসে যাত্রী নামিয়ে ১০/১২ জন যাত্রী নিয়ে কিশোরগঞ্জের পথে যাত্রা করে। কয়েক কিছুটা পথ যাওয়ার পরই এলাকাবাসী ও দোকানদাররা বাসের পেছনে আগুণ দেখে চিৎকার শুরু করেন। এ সময় দোকানদার ও পথচারীদের চিৎকারে ড্রাইভার বাস থামান। বাসের পেছনের সিটে আগুণ দেখতে পেয়ে বাসের ভেতরে থাকা সবাই দ্রুত নেমে যান। ততক্ষণে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে।

এলাকাবাসী আগুণ নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিস ও নৌ-ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে বাসটি ভস্মীভূত হয়ে যায়।

ভৈরব বাজার ফায়ার সার্ভিসের ইনচার্জ রাকিবুল হাসান বলেন, আমরা রাত সাড়ে নয়টায় খবর পেয়ে বাজার ও নদী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনা স্থলে এসে কাজ শুরু করি। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। আগুন লাগার কারণ জানা যায়নি। তবে বাসের পেছন থেকে আগুনের সূত্রপাত এটুকু জানা গেছে।

ব্রাহ্মণবাড়িয়া :

রাত ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার খাটিঁহাতা বিশ্বরোড মোড়ের বেতবাড়ীয়ায় এলাকায় তিশা পরিবহনের একটি বাসে আগুন লাগে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া আসার পথে বিশ্বরোড মোড়ে যাত্রী নামিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে যাওয়ার সময় বেতবাড়ীয়া নামক স্থানে বাসটির পেছনের দিকে হঠাৎ করে আগুন লাগে। এ সময় বাসের চালক হেলপারসহ অন্য যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যান। মুহূর্তে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। তাৎক্ষনিক বাসে আগুন লাগার খবর পেয়ে সরাইল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই পুরো বাসটি ভস্মীভূত হয়।

সরাইল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রিয়াজ মাহমুদ জানান, প্রাথমিকভাবে অগ্নিকান্ডের সঠিক কারণ বলা যাচ্ছে না।

এদিকে খবর পেয়ে খাটিঁহাতা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদারকি করে। তবে বাসে আগুন লাগার কারণ জানাতে পারেনি পুলিশ।

এ ব্যাপারে খাটিঁহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিল। তবে কেন, কীভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত

ভারত নারী ক্রিকেট দলকে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ জেতানোর কারিগর হারমানপ্রীত ক...

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

ইসরায়েল পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের দূতাবাস বন্ধ করে দিলে পাল্টা পদক্ষেপ হি...

যেসব অভিযোগে শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিক ও শি...

নায়িকার গালে হঠাৎ হাত, ভাইরাল ভিডিওতে বিতর্ক

কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রচিতা রামের জন্মদিনের অনুষ্ঠানে ঘটে যাওয়া...

শিশুরা প্রতিভা বিকাশের সুযোগ পেলে দেশের ভিত্তি মজবুত হবে

শিশুদের প্রতিভা ও গুণাবলি বিকাশের সুযোগ করে দিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা