সারাদেশ

হবিগঞ্জে পাঁচটি বিদেশি ‘মেটেমাথা-টিটি’ পাখি উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জের বাহুবল উপজেলায় ৫টি বিদেশি ওয়াটার বার্ড উদ্ধার ও একজন বিক্রেতাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। অতিথি এ পাখির নাম মেটেমাথা-টিটি।

এর ইংরেজি নাম Grey-headed Lawping। তবে স্থানীয়রা পাখিটিকে ‘গাঙ ঠেঠা’ বলে ডাকে।

রোববার (৩ জানুয়ারি) বিকেলে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা তালুকদার পাখিগুলোকে অবমুক্ত করেন ও রনি আহমেদ (২৮) নামে একজন শিকারীকে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন।

এর আগে হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরের ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী উপজেলার সৈয়দপুর বাজার থেকে ৫টি পাখিসহ রনিকে আটক করেন। রনি বালিদ্বারা গ্রামের মাসুক মিয়ার ছেলে।

বন বিভাগ জানিয়েছে, রনি স্থানীয় এক শিকারীর কাছ থেকে ৫টি মেটেমাথা-টিটি দেড় হাজার টাকায় ক্রয়ের পর আরও বেশি দামে বিক্রির জন্য রোববার বিকেলে সৈয়দপুর বাজারে নিয়ে এসেছিলেন। সেখান থেকেই তাকে আটক করা হয়। পরে ইউএনও পাখিগুলো অবমুক্ত করেন এবং তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন।

হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরের ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী জানিয়েছেন, ধারণা করা হচ্ছে শীত মৌসুমে প্রায় ৭ হাজার কিলোমিটার পথ পারি দিয়ে সাইবেরিয়া থেকে এ ওয়াটার বার্ডগুলো এসেছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত

ভারত নারী ক্রিকেট দলকে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ জেতানোর কারিগর হারমানপ্রীত ক...

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

ইসরায়েল পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের দূতাবাস বন্ধ করে দিলে পাল্টা পদক্ষেপ হি...

যেসব অভিযোগে শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিক ও শি...

নায়িকার গালে হঠাৎ হাত, ভাইরাল ভিডিওতে বিতর্ক

কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রচিতা রামের জন্মদিনের অনুষ্ঠানে ঘটে যাওয়া...

শিশুরা প্রতিভা বিকাশের সুযোগ পেলে দেশের ভিত্তি মজবুত হবে

শিশুদের প্রতিভা ও গুণাবলি বিকাশের সুযোগ করে দিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা